...
...
Next Story

একের পর এক বিপদ স্মৃতির জীবনে, বাবার পর এবার হবু স্বামী পলাশও ভর্তি হাসপাতালে

নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মন্দনার। কিন্তু বিয়ের কিছু ঘন্টা আগেই হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। কিন্তু বাবার অসুস্থতার কয়েক ঘন্টার মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছল।

Published on: Nov 24, 2025, 10:04:47 IST
Advertisement

২৩ নভেম্বর সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মন্দনার। কিন্তু বিয়ের কিছু ঘন্টা আগেই হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। পিছিয়ে দেওয়া হয় বিয়ে। কিন্তু বাবার অসুস্থতার কয়েক ঘন্টার মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছল।

বাবার পর এবার পলাশও ভর্তি হাসপাতালে
বাবার পর এবার পলাশও ভর্তি হাসপাতালে

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন পলাশ। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণেই নাকি এই সমস্যা তৈরি হয়েছিল।

তবে সমস্যা গুরুতর হয় তাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় পলাশকে। আপাতত তিনি হোটেলে ফিরে এসেছেন। বিগত কিছু ঘন্টার শারীরিক এবং মানসিক চাপের ফলেই হয়তো এই সমস্যা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন।

আরও পড়ুন: ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?

প্রসঙ্গত, মহারাষ্ট্রের সংলিতে পলাশ মুচ্ছল এবং স্মৃতি মন্দনার বিয়ের আসর বসেছিল। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিবাহ বাসরের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যেই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন স্মৃতির বাবা।

আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?

খুব স্বাভাবিকভাবেই বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে বাতিল করে দেন স্মৃতি। আপাতত পরিবারের সকলেই হাসপাতালে রয়েছেন। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই সকলের মন খারাপ। তবে যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে সুস্থ করার চেষ্টা করছেন ক্রিকেট তারকা।

প্রসঙ্গত,সম্প্রতি ভারতকে আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপ জয় এনে দেওয়ার অন্যতম কাণ্ডারি স্মৃতি মন্দনাকে নিয়ে এখন এমনিতেই সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। ১১৭টি ওয়ানডেতে ৫৩২২ রানেরও বেশি রান করে, মিতালি রাজের পরে তিনি ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মহিলা ক্রিকেটার হিসেবে স্থান করে নিয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks