...
...
Next Story

Soham Majumdar: হারিয়েছেন কাছের মানুষকে, নিজেও অসুস্থ, কঠিন সময় কোন শিক্ষা দিল সোহমকে?

Soham Majumdar: সোহম মজুমদার এবং শোলাঙ্কি রায়, এই দুই তারকার প্রেমের গুঞ্জন বারবার শোনা গেলেও দুজনেই নিজেদের সব সময় বলেছেন ভালো বন্ধু। কিন্তু এই প্রেমের গুঞ্জনের মধ্যেই গতকাল শোলাঙ্কি এমন কিছু পোস্ট করেছিলেন, যা দেখে অনেকেই ভেবেছেন হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছে সোহম-শোলাঙ্কির?

Published on: Jul 30, 2026, 15:31:50 IST
Advertisement

Soham Majumdar: সোহম মজুমদার এবং শোলাঙ্কি রায়, এই দুই তারকার প্রেমের গুঞ্জন বারবার শোনা গেলেও দুজনেই নিজেদের সব সময় বলেছেন ভালো বন্ধু। কিন্তু এই প্রেমের গুঞ্জনের মধ্যেই গতকাল শোলাঙ্কি এমন কিছু পোস্ট করেছিলেন, যা দেখে অনেকেই ভেবেছেন হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছে সোহম-শোলাঙ্কির?

কঠিন সময় কোন শিক্ষা দিল সোহমকে?
কঠিন সময় কোন শিক্ষা দিল সোহমকে?

শোলাঙ্কির রহস্যময় পোষ্টের ঠিক একদিন পরেই এবার পোস্ট করলেন সোহম মজুমদার। বিগত দু'মাস ধরে তিনি কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সে কথাই তিনি তুলে ধরেছেন লেখার মাধ্যমে। বেশ কিছুদিন ধরে সোহমের পরিবারে একের পর এক বিপদ নেমে এসেছে, তিনি নিজেও ভীষণ অসুস্থ।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজের পর্দায় জীতু কমল, বিপরীতে থাকবেন কে?

সোহম যে পোস্ট করেছেন সেখানে নিজের দাদু, দিদা এবং বাড়ির পরিচারিকার ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে নিজেরও একটি ছবি, যা দেখে বোঝাই যাচ্ছে শারীরিকভাবে তিনি নিজেও অসুস্থ। কিন্তু কী হল? পরিবারে কোন বিপদ নেমে এল? সব প্রশ্নের উত্তর রয়েছে এই পোষ্টের মাধ্যমেই।

সোহম নিজের লেখার মাধ্যমে জানিয়েছেন, গত দুমাস ধরে তিনি এবং তাঁর গোটা পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সচরাচর ব্যক্তিগত বিষয় তিনি শেয়ার করতে পছন্দ করেন না, কিন্তু শুধুমাত্র মন হালকা করার জন্যই এবার সব দুঃখ উজার করে লিখলেন সোহম।

সোহম নিজেও কিছুদিন ধরে ভীষণ অসুস্থ। খুব সম্প্রতি হার্নিয়া অপারেশন হয়েছে তাঁর। ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু বাড়ির বর্তমান পরিস্থিতি এখন একেবারেই ভালো নয়। বিগত কিছুদিনে ঘটে যাওয়া পরপর এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই সোহম ও তাঁর মায়ের মনের ওপর গভীরভাবে প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: এ যেন বাংলার ‘গাঙ্গুবাই’, সাদা শাড়ি, চোখে কাজল, শ্রুতির নতুন লুক দেখে মুগ্ধ সকলে

তবে এই কঠিন সময়ে সোহমকে আগলে রেখেছেন তাঁর মা এবং কাছের বন্ধুরা। সোহমের এই পোস্ট শেয়ার হতেই মিমি চক্রবর্তী থেকে শুরু করে প্রিয়াঙ্কা সরকার প্রত্যেকে সোহমের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই কঠিন সময় যাতে তাড়াতাড়ি পার হয়ে যায়, সেই কামনাই করেছেন প্রত্যেকে।

এই কঠিন পরিস্থিতিতে সোহম একটাই শিক্ষা পেয়েছেন তা হলো নিজের চারপাশে এমন কিছু শক্তিশালী মানুষ থাকা দরকার। যারা কঠিন সময়ে সব সময় পাশে থাকবে। জীবন ভীষণ অনিশ্চিত। সোহম নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন কারণ এই কঠিন পরিস্থিতিতে এমন অনেকেই আছেন যারা নিঃস্বার্থভাবে পাশে থাকার চেষ্টা করেছেন। তাঁদের প্রত্যেকের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks