এই সপ্তাহের বিগ বস বাংলার এপিসোডগুলি ভীষন স্পেশাল ছিল কারণ সকলেরই চোখ ছিল শনিবার এবং রবিবারের এপিসোডের দিকে। নন্দিনীর কর্মকাণ্ডের পর অনেকেই ভেবেছিলেন নন্দিনী হয়তো বিগ বস বাংলা থেকে বিদায় জানাবেন। কিন্তু ব্যাপারটা যা হলো তার জন্য হয়তো দর্শকরা একেবারেই প্রস্তুত ছিলেন না।

বিগ বসের ঘরে যে ৬ জন আনসেফ ছিল তাদের মধ্যে ছিল নন্দিনী, নিরঞ্জন, ঝিলম, ভরত কল এবং মনামী এবং সোহিনী। একেবারে শেষ লগ্নে এসে নিরঞ্জন, ঝিলম এবং নন্দিনী সেফ হয়ে যায়। অবশেষে ভরত কল এবং মনামীকে সেফ করে বাড়ি থেকে আউট হয়ে যায় সোহিনী।
আরও পড়ুন: সোহিনীকে ‘প্রিভিলেজ’ কটাক্ষ নন্দিনীর, মেয়ের হয়ে মুখ খুললেন তাপস পত্নী
সোহিনীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় সব থেকে বেশি কষ্ট পেয়েছে তনুশ্রী। বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেনি সে। ঝিলমও মানসিকভাবে ভেঙে পড়ে। তবে এটাই গেমের অংশ। না চাইলে প্রতি সপ্তাহে কোন না কোন প্রতিযোগীকে বেরিয়ে যেতে হবে বিগ বসের বাড়ি থেকে।
আরও পড়ুন: 'আমাকে দেখে বিচার করো না', সন্তানদের জন্য কোন বার্তা দিলেন কাঞ্চন?
তবে একদিকে যেমন সোহিনী বাড়ি থেকে বেরিয়ে গেল তেমন অন্যদিকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের বাড়িতে আসে অনুষ্কা। ইতিমধ্যেই দুটি রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করেছেন অনুষ্কা খুব স্বাভাবিকভাবেই তাই তার অভিজ্ঞতা অন্যদের থেকে অনেকটাই বেশি। আগামী দিনে অনুষ্কার সঙ্গে কীভাবে পাল্লা দেবে বাকিরা সেটাই এখন দেখার।
{{/usCountry}}তবে একদিকে যেমন সোহিনী বাড়ি থেকে বেরিয়ে গেল তেমন অন্যদিকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের বাড়িতে আসে অনুষ্কা। ইতিমধ্যেই দুটি রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করেছেন অনুষ্কা খুব স্বাভাবিকভাবেই তাই তার অভিজ্ঞতা অন্যদের থেকে অনেকটাই বেশি। আগামী দিনে অনুষ্কার সঙ্গে কীভাবে পাল্লা দেবে বাকিরা সেটাই এখন দেখার।
{{/usCountry}}