...
...
Next Story

আবারও অর্ণর পরিচালনায় ধরা দেবেন সোহিনী, এবার কোন অবতারে দেখা যাবে অভিনেত্রীকে?

একজন অসাধারণ অভিনেতা হিসেবে নয়, একজন পরিচালক হিসাবেও বারবার জনপ্রিয়তা পেয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে অথৈ, অর্ণ মুখোপাধ্যায় মানেই একটা অন্য ধাঁচের ছবি উপহার পান দর্শকরা।

Published on: Mar 23, 2026, 16:21:18 IST
Advertisement

একজন অসাধারণ অভিনেতা হিসেবে নয়, একজন পরিচালক হিসাবেও বারবার জনপ্রিয়তা পেয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। ‘বিনয় বাদল দীনেশ’ থেকে শুরু করে ‘অথৈ’, অর্ণ মুখোপাধ্যায় মানেই একটা অন্য ধাঁচের ছবি উপহার পান দর্শকরা।

আবারও অর্ণর পরিচালনায় ধরা দেবেন সোহিনী
আবারও অর্ণর পরিচালনায় ধরা দেবেন সোহিনী

বড় পর্দায় ‘অথৈ’ মুক্তি পায় ২০২৪ সালে, তারপর হইচই ডিজিটাল প্লাটফর্মেও সেটি দেখানো হয়। দীর্ঘ বহু বছর মঞ্চে সফলতা অর্জন করার পর বড় পর্দার দর্শকদের কাছেও ‘অথৈ’ হয়ে উঠেছিল একটি খুব ভালোবাসার ছবি।

আরও পড়ুন: পুনর্জন্মের গল্প অতীত! আর্যর জীবনে সশরীরে ফিরে এল রাজনন্দিনী, কি করে সংসার বাঁচাবে অপর্ণা?

‘অথৈ’ মূলত ছিল একটি সাইকোলজিক্যাল ছবি, যেখানে দেখানো হয়েছিল কীভাবে একজন মানুষ মাইন্ড গেম খেলে অন্য মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। অস্ত্র দিয়ে নয় বরং বুদ্ধি দিয়ে ক্ষতি করার একটা অনুবদ্য গল্প দেখানো হয়েছিল এই সিরিজে।

অথৈ ছবিতে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারের সঙ্গে তিনি নিজেও অভিনয় করেছিলেন। এবার আবারও পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। তবে এবার আর বড় পর্দা নয় বরং ওয়েব সিরিজের পরিচালক হিসাবে কাজ করতে চলেছেন অর্ণ।

আরও পড়ুন: সবে হাসপাতাল থেকে ফিরেছেন ঐন্দ্রিলার বাবা,অসুস্থ মাও, চিন্তায় দিন কাটছে দিদি ঐশ্বর্যর

তবে এটি আর কোনও রোমান্টিক বা সাইকোলজি ড্রামা নয়, এটি হতে চলেছে একটি কপ রিভেঞ্জ ড্রামা। আপাতত এই সিরিজের নাম রাখা হয়েছে অপরাজিতা, তবে পরে গল্প অনুযায়ী পাল্টে যেতে পারে সিরিজের নাম।

সোহিনী ছাড়া এই সিরিজে কারা অভিনয় করবেন সেটা জানা না গেলেও ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, কাস্টিং বেশ ভালই বড় হতে চলেছে। আপাতত শেষ মুহূর্তের চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে নাগাদ এই সিরিজের শ্যুটিং শুরু করে দেবেন পরিচালক।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe