...
...
Next Story

Solanki Roy: '১২ বছর ধরে টানা আমি...', খাবার খাওয়ার ব্যাপারে কোন নিয়ম মেনে চলেন শোলাঙ্কি?

Solanki Roy: ধারাবাহিক বা সিনেমায় যারা অভিনয় করেন তাদের খাবার খাওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম মেনে চলতে হয়। যদিও মাঝে মাঝে চিট ডে হয়েও যায় তাঁদের। কিন্তু গত ১২ বছর ধরে শোলাঙ্কি মেনে চলছেন এমন একটি নিয়ম, যার কখনও হেরফের করেন না তিনি।

Published on: May 16, 2026, 22:22:27 IST
Advertisement

Solanki Roy: যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত, তাদের খাবার খাওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম মেনে চলতে হয়। চরিত্রের খাতিরে কখনও ওজন বাড়িয়ে তোলা কখনও আবার ওজন কমিয়ে ফেলা, এসব তো চলতেই থাকে ক্রমাগত। যদিও মাঝে মাঝে চিট ডে হয়েও যায় তাঁদের। কিন্তু গত ১২ বছর ধরে শোলাঙ্কি মেনে চলছেন এমন একটি নিয়ম, যার কখনও হেরফের করেন না তিনি।

খাবার খাওয়ার ব্যাপারে কোন নিয়ম মেনে চলেন শোলাঙ্কি?
খাবার খাওয়ার ব্যাপারে কোন নিয়ম মেনে চলেন শোলাঙ্কি?

কী সেই নিয়ম?

এই মুহূর্তে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি ১২ বছর ধরে কোন নিয়ম মেনে চলছেন। লাঞ্চে ঠিক কোন পদ না থাকলে খাবার খেতেই পারবেন না অভিনেত্রী, সেটাও জানান তিনি।

আরও পড়ুন: ‘ছোটমা’ ঋতাভরীর কোলে ছোট্ট ইনকা, ছবি পোস্ট করলেও দেখালেন না বোনপোর মুখ

অভিনেত্রী বলেন, ‘গত ১২ বছর ধরে আমি একটানা বাড়ি থেকে খাবার নিয়ে আসি। আমি বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার খাই না। গরমকাল হলে আমের চাটনি মাস্ট, শীতকাল হলে শীতের সবজি। তবে যে সমস্ত সবজিতে জলের পরিমাণ বেশি থাকে সেগুলি খেতে বেশি ভালো লাগে। এছাড়া যখন যেমন ফল পাওয়া যায় সেটাও খাই আমি।’

আরও পড়ুন: '৬০ দিন হয়ে গিয়েছে আমি...', ‘গঙ্গা’-র জন্য সাহেব মেনে চলছেন কোন বিশেষ নিয়ম?

প্রসঙ্গত, চলতি বছর হইচইতে মুক্তি পেয়েছে ‘মন্টু পাইলট থ্রি’, যেখানে আবার সৌরভ দাসের বিপরীতে অভিনয় করতে দেখা যায় শোলাঙ্কিকে। এছাড়াও গতবছর ঋত্বিকের বিপরীতে ‘ভাগ্যলক্ষ্মী’ সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী যেটা খুব সম্প্রতি মুক্তি পেয়েছে হইচই-এর পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks