‘মীনাক্ষীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই’, বিধানসভা নির্বাচনের আগে বললেন শোলাঙ্কি!
বাংলার বাতাসে ভোটের আঁচ। আর তার মধ্যেই পছন্দের প্রার্থীর নাম সামনে আনলেন নায়িকা। জানালেন তাঁকেই তিনি দেখতে চান মুখ্যমন্ত্রী হিসেবে।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। বাংলা মেগা দিয়ে পথ চলা শুরু করলেও, পরবর্তীতে একাধিক বাংলা ছবি, সিরিজে কাজ করেছেন নায়িকা। এখন তিনি ফের মেগায় ফিরেছেন। যদিও মাঝে বেশ কিছুটা সময় মুম্বইতে ছিলেন তিনি। মন দিয়েছিলেন বি-টাউনে। তবে এখন মায়ানগরী থেকে ফিরে তিনি ফের বাংলা সিরিজ ও মেগায় নিজেকে মেলে ধরেছেন। তবে এই সবের মধ্যেই এখন বাংলার বাতাসে ভোটের আঁচ। আর তার মধ্যেই পছন্দের প্রার্থীর নাম সামনে আনলেন নায়িকা। জানালেন তাঁকেই তিনি দেখতে চান মুখ্যমন্ত্রী হিসেবে।

আরও পড়ুন: আশা ভোঁসলের এই গান নিষিদ্ধ করা হয়েছিল দূরদর্শনে! পরে এর জন্য ফিল্মফেয়ার জিতেছিলেন তিনি
ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আর এই ভোটের ময়দানের অন্যতম জনপ্রিয় মুখ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটির মেয়ে তিনি। বাবা-মা সিপিএমের সদস্য। তাই কলেজ জীবন থেকেই বাম পতাকা তাঁর সঙ্গী। আর এবার এই মীনাক্ষীকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান শোলাঙ্কি রায়।
আরও পড়ুন: 'ওই চিঠিটা পোস্ট করাতে বড্ড কষ্ট হয়েছে…' ব্যান নিয়ে দেব প্রসঙ্গে প্রসেনজিৎ
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘মীনাক্ষী মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই! এ বার যত জন প্রার্থী আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি লড়াকু। একেবারে মাটির মেয়ে। মীনাক্ষী আমাদের প্রজন্মের প্রতিনিধি। আমাদের সময়ের সমস্যাগুলিকে তুলে ধরেন বার বার। ক্লান্তিহীন লড়াই লড়তে পারেন তিনি। জিতবেন কি না জানি না, কিন্তু আশা করব, মীনাক্ষী নিজের যুদ্ধে টিকে থাকুন।’
আরও পড়ুন: 'আমাদের মধ্যে…', দিদি লতার সঙ্গে গান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে যা বলেছিলেন আশা
তাহলে শোলাঙ্কি কি বাম আদর্শে বিশ্বাসী? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আদর্শে বাঁচি। যে দল, যে প্রার্থী আমার আদর্শের সঙ্গে সহমত, আমি তাঁকে ভোট দিই। ব্যক্তিগত রাজনীতির ছাপ আমার সব সিদ্ধান্তে পড়ে। অনেক সময়ে দলের সঙ্গে আমার মতামত মেলে না। যদি আমার মতাদর্শের বিপরীতে থাকা প্রার্থী প্রাসঙ্গিক কথা বলেন, তা হলে তাঁকেই ভোট দেব।’ পাশাপাশি অভিনেত্রী তাঁর প্রিয় রাজনীতিবিদের নামও জানান। তাঁরা হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সোমনাথ চট্টোপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী, পণ্ডিত জওহরলাল নেহেরু।
কাজের সূত্রে নায়িকাকে বর্তমানে 'মিলন হবে কতদিনে' মেগায় দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়।
E-Paper

