...
...
Next Story

'ইমপা'-এর সভাপতি পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে প্রযোজকরা থানায় এফআইআর করলেন!

রাজ্যে বিধানসভা নির্বাচনে ফুটেছে পদ্ম, হয়েছে বিরাট পালাবদল। প্রযোজকদের সংগঠন ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’-এর (ইমপা) অফিসের ছবি! দাবি করা হয়েছে এবার সংগঠনের সভাপতিপদ ছাড়তে হবে পিয়া সেনগুপ্তকে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

Updated on: May 5, 2026, 21:25:11 IST
Advertisement

রাজ্যে বিধানসভা নির্বাচনে ফুটেছে পদ্ম, হয়েছে বিরাট পালাবদল। প্রযোজকদের সংগঠন ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’-এর (ইমপা) অফিসে সোমবার রেজাল্ট সামনে আসার পর সেখানে উপস্থিত হয়েছিলেন একদল প্রযোজক। সেখানে তাঁদের গেরুয়া আবির খেলার ছবিও উঠে এসেছে। দাবি করা হয়েছে এবার সংগঠনের সভাপতিপদ ছাড়তে হবে পিয়া সেনগুপ্তকে।

'ইমপা'-এর সভাপতি পিয়ার বিরুদ্ধে প্রযোজকরা থানায় এফআইআর করলেন!
'ইমপা'-এর সভাপতি পিয়ার বিরুদ্ধে প্রযোজকরা থানায় এফআইআর করলেন!

আরও পড়ুন: 'ঘৃণা করি…', আমিরকে উদ্দেশ্য করে কেন এমন পোস্ট বলিউডের ভাইজান সলমনের?

আর তারপরই ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল! বৌবাজার থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন এই সংগঠনের কিছু প্রযোজক। জানা গিয়েছে অফিস সিল করার অনুরোধও নাকি জানানো হয়েছে।

আরও পড়ুন: রেজাল্টের পর রুদ্রনীলের সঙ্গে ফোন কথা বলা নিয়ে কটাক্ষের শিকার প্রসেনজিৎ! ‘রাজনৈতিক রং লাগাবেন না’, বললেন নায়ক

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া এই প্রসঙ্গে বলেন, ‘এটা গণতান্ত্রিক দেশ। সবার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। কথা বলার স্বাধীনতাও রয়েছে। তাই যাঁরা এই পদক্ষেপ করছেন, তাঁরা করতেই পারেন।’

জানা গিয়েছে কৃষ্ণা দাগা, রতন সাহা, পীযূষ সাহা, শতদীপ সাহা, মিলন ভৌমিক-সহ অনেক প্রযোজকই পিয়াকে চান না। থানায় অভিযোগ দায়ের সম্পর্কে মিলন ভৌমিক বলেন, ‘পিয়া যে কোনও সময়, যে কোনও পদক্ষেপ করতে পারেন। এখানে অনেক জরুরি ফাইল রয়েছে। সেগুলোও রাতারাতি সরিয়ে দিতে পারেন। লিখিত অভিযোগে সে কথা জানিয়েই প্রশাসনের কাছে অনুরোধ, যেন অফিস সিল করে দেওয়া হয়। তা হলে পিয়া এবং তাঁর সহযোগীরা অফিসে ঢুকতে পারবেন না।’

টালিগঞ্জ মানেই ছিল অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাসের একাধিপত্য। কিন্তু ২০২৬-এর নির্বাচনী ফলাফল সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তৃণমূল নেতা অরূপ বিশ্বাসকে পরাজিত করেছেন বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী।

বিগত কয়েক মাসে টলিপাড়ার অন্দরের কোন্দল বারবার উঠে এসে দর্শকদের সামনে। টলিউডের ব্যান কালচারও ছিল চর্চায়। তবে এবার হাওয়া বদলেছে। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যেও টলিপাড়ার অনেক মুখই রয়েছে। ফলে এবার টলিপাড়ায় কিছু বদল আসে কিনা তার উত্তর মিলবে সময়ের স্রোতে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe