Sonu Nigam: 'অনেক হয়েছে আর নয়...' সিজেপি বিক্ষোভ নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত সোনু

Sonu Nigam: এই মুহূর্তে দিল্লির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। দেশের চলমান ছাত্র আন্দোলন এবং নিট কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছেন একের পর এক তারকা। প্রায় প্রত্যেকদিন দিল্লির যন্তর মন্তরে যাচ্ছেন নামিদামি ব্যক্তিত্বরা। কিন্তু ছাত্র বিক্ষোভ নিয়ে প্রশ্ন করতেই হঠাৎ রেগে গেলেন সোনু নিগম।

Published on: Jul 23, 2026, 19:57:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sonu Nigam: এই মুহূর্তে দিল্লির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। দেশের চলমান ছাত্র আন্দোলন এবং নিট কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছেন একের পর এক তারকা। প্রায় প্রত্যেকদিন দিল্লির যন্তর মন্তরে যাচ্ছেন নামিদামি ব্যক্তিত্বরা। কিন্তু ছাত্র বিক্ষোভ নিয়ে প্রশ্ন করতেই হঠাৎ রেগে গেলেন সোনু নিগম।

সিজেপি বিক্ষোভ নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত সোনু
সিজেপি বিক্ষোভ নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত সোনু

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সোনুকে যখনই দিল্লির বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তখনই তিনি ভীষণভাবে রেগে যান। সাংবাদিকদের থামিয়ে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আমি এখানে কি জন্য এসেছি? এবার এই ব্যাপারটা শেষ হোক। অনেক তো হল, ব্যাস আর নয়।’

আরও পড়ুন: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

খুব স্বাভাবিকভাবেই ভিডিওটি ভাইরাল হতেই নেট পাড়ার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছেন সঙ্গীতশিল্পী। যেখানে অরিজিৎ সিং থেকে শুরু করে শাবানা আজমি পর্যন্ত তারকারা এই প্রসঙ্গে নিজেদের মন্তব্য স্পষ্ট করেছেন সেখানে হঠাৎ এমন কথা কেন বললেন সোনু?

সোনুর এই বক্তব্য শুনে এক নেটিজেন লিখেছেন, ‘প্রতিভা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। অত্যন্ত লজ্জাজনক বক্তব্য।’ কেউ আবার লিখেছেন, ‘সমাজের কোন বিষয় নিয়েই তারকাদের কোনও মাথা ব্যাথা থাকে না। দেশের ভবিষ্যৎ নিয়ে কোন অবস্থান নেই ওদের।’

আরও পড়ুন: নিট কেলেঙ্কারির ছায়া এবার ডিজিটাল পর্দায়, বড় ঘোষণা জি ফাইভের

তবে কেউ কেউ আবার সোনুর পক্ষেও কথা বলেছেন। একজন লেখেন, ‘ওঁকে দোষ দেওয়া যায় না। অতীতের বিতর্ক মাথায় রেখেই কথা বলতে হয়। এর আগে আজান নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো বলিউড থেকে বয়কট হয়ে গিয়েছিলেন উনি। তাই যে কোনও বিষয় নিয়ে কথা বলতে গেলে সাবধান থাকতে হয়।’