বিশ্বকর্মা পুজোর দিন আইফোন প্রেমিকদের জন্য একটা বড় দিন হিসেবে প্রমাণিত হয়েছে কারণ এই দিন iphone ১৮ সিরিজের দুটি ফোন একসঙ্গে ভারতে লঞ্চ করেছে সংস্থা। iphone ১৮ প্রো এবং iphone ১৮ প্রো ম্যাক্স এই দুটি ফোন একসঙ্গে লঞ্চ হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই ভোর রাত থেকে iphone স্টোরের সামনে লম্বা লাইন পড়েছে গ্রাহকদের।

iphone স্টোরগুলির সামনে এইভাবে গ্রাহকদের উপচে পড়া ভিড়ের ছবি শেয়ার করেছেন অভিনেতা সনু সুদ। তিনি সমাজ মাধ্যমে ছবি শেয়ার করে আইফোন প্রেমিকদের খোঁচা দিয়ে লেখেন, ‘নতুন ফোন, নতুন ইএমআই, কিন্তু বিল সেই পুরনো! এবার শুধু ফোন আপডেট করার জন্য নয়, একটা পরিবর্তন করার জন্য লাইনে দাঁড়ানোর সময় এসেছে। প্রকৃত আপগ্রেড হল ভালো সমাজ গঠন।’
আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় আসছে ‘আশীর্বাদ’, কপাল পুড়ল কোন ধারাবাহিকের?
খুব স্বাভাবিকভাবেই অভিনেতার এই পোস্ট অনেকের নজর কেড়েছে। একদিকে যেমন কিছু মানুষ অভিনেতার এই বক্তব্যের সঙ্গে সহমত হয়েছেন তেমন কিছু মানুষ আবার অন্য মত পোষণ করেছেন। শুধুমাত্র ট্রেন্ডে গা ভাসানোর জন্য লাখ লাখ টাকার ফোন কেনার জন্য ভোর রাত থেকে এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকা নেহাত বোকামি ছাড়া আর কিছু নয় বলেই মনে করেছেন অনেকে।
শুধুমাত্র নতুন ফোনের জন্য এইভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার আদৌ কোনও প্রয়োজন আছে কিনা এমনও প্রশ্ন করেছেন কিছু মানুষ। তাঁদের বক্তব্য, এইভাবে লাইনে দাঁড়ানোর ব্যাপারটা একেবারেই বোঝা যায় না। এমন তো নয় যে এটা একটা সীমিত সংস্করণ,অ্যাপেল আগামীকাল থেকে এই ফোন আর বিক্রি করবে না। তাহলে সবার আগে এই ফোন কেনার হিড়িক কেন! যদি লাইনে দাঁড়াতেই হয় তাহলে রক্তদান শিবিরের লাইনে দাঁড়ান বা কোনও মানুষের সাহায্য করার জন্য লাইনে দাঁড়ান।
{{/usCountry}}শুধুমাত্র নতুন ফোনের জন্য এইভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার আদৌ কোনও প্রয়োজন আছে কিনা এমনও প্রশ্ন করেছেন কিছু মানুষ। তাঁদের বক্তব্য, এইভাবে লাইনে দাঁড়ানোর ব্যাপারটা একেবারেই বোঝা যায় না। এমন তো নয় যে এটা একটা সীমিত সংস্করণ,অ্যাপেল আগামীকাল থেকে এই ফোন আর বিক্রি করবে না। তাহলে সবার আগে এই ফোন কেনার হিড়িক কেন! যদি লাইনে দাঁড়াতেই হয় তাহলে রক্তদান শিবিরের লাইনে দাঁড়ান বা কোনও মানুষের সাহায্য করার জন্য লাইনে দাঁড়ান।
{{/usCountry}}আরও পড়ুন: সিনেমা হলে নয়, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘মৃগয়া ১.৫’, কেন হল এই পরিবর্তন?
সোনু সুদের কাজ
কাজের দিক থেকে, সোনু সুদ হিন্দি এবং তেলেগু সিনেমার বেশ কিছু ছবিতে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে যোধা আকবর, সিং ইজ কিং এবং অরুন্ধতী। দাবাং ছবিতে ছেদি সিং-এর চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং এরপর শুটআউট অ্যাট ওয়াডালা, আর… রাজকুমার, হ্যাপি নিউ ইয়ার, পল্টন, সিম্বা এবং সম্রাট পৃথ্বীরাজ-এর মতো ছবিতে অভিনয় করেন। ২০২৫ সালে, সুদ ‘ফতেহ’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের দায়িত্বও পালন করেন।