...
...
Next Story

গায়ে নেই এক চিলতে কাপড়ও, বুকে চাদর আঁকড়ে শীতের সকালে উষ্ণতা ছড়ালেন সৌমি

ছোটপর্দার ভীষণ পরিচিত একজন অভিনেত্রী সৌমি চক্রবর্তী। জি-বাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকে রুচিরা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে।

Published on: Jan 22, 2026, 18:36:23 IST
Advertisement

ছোটপর্দার ভীষণ পরিচিত একজন অভিনেত্রী সৌমি চক্রবর্তী। জি-বাংলায় ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে রুচিরা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে। মিষ্টি স্বভাবের এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এবার এমন কিছু ছবি পোস্ট করলেন যা দেখে চক্ষু চরকগাছ হয়ে গেল নেটিজেনদের।

বুকে চাদর আঁকড়ে শীতের সকালে উষ্ণতা ছড়ালেন সৌমি
বুকে চাদর আঁকড়ে শীতের সকালে উষ্ণতা ছড়ালেন সৌমি

দক্ষিণবঙ্গে শীত ধীরে ধীরে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবুও সকালে হালকা ঠান্ডা অনুভূত হয়। এই ঠান্ডার আবেশে উষ্ণতা ছড়াতে বেশ কিছু হট ছবি পোস্ট করলেন অভিনেত্রী সৌমি। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে কমেন্ট করে তাঁকে ভালোবাসা জানিয়েছেন সকলে।

আরও পড়ুন: অপেক্ষার আর মাত্র ৬ দিন, বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব

সৌমি যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, বিছানার ওপরে হাসিমুখে শুয়ে রয়েছেন তিনি। হাতে ধরে রাখা কফির মগ। হালকা রোদ্দুরে এলোমেলো চুলে কখনও তিনি অবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে রয়েছেন কখনও আবার ভাবুক চোখে তাকিয়ে রয়েছেন জানলার দিকে।

ছবিতে শুধুমাত্রই গায়ে একটি চাদর দিয়ে শুয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। উর্ধাঙ্গে নেই একফোঁটা সুতো। কিছু কিছু ছবিতে আবার ঊর্ধাঙ্গ উন্মুক্ত। খুব স্বাভাবিকভাবেই এই ছবিগুলির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, কনটেন্ট থিয়েটার পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক ছিল সৌমির। দুই পরিবারের মধ্যস্থতায় বিয়ের কথাও চালু হয়েছিল কিন্তু আচমকাই সব শেষ হয়ে যায়। আপাতত একাই জীবন যাপন করছেন তিনি।

আরও পড়ুন: 'আমায় একা হাতে সবটা সামলাতে... ', কেন রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি?

তবে পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ‘কোন গোপনে মন ভেসেছে’ সহ অভিনেতা মন্দার অর্থাৎ দেবজ্যোতি রায় চৌধুরীর সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদিও এখন খুব সহজে কাউকে মন দিতে নারাজ সৌমি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks