...
...
Next Story

'এই মানুষটাকে তো চিনতামই না', মনামীর বন্ধু হলেও বিগ বসের খেলায় কাকে সাপোর্ট করছেন সৌম্য?

প্রথম দিন থেকে যে প্রতিযোগী বিগ বসের ঘরে টানা পারফর্ম করে এসেছেন তিনি হলেন মনামী ঘোষ। টুকটাক ঝগড়া হলেও মনামী সব সময় সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করেন। সকলের মন জয় করার চেষ্টা করেন তিনি।

Published on: Nov 18, 2026, 18:30:43 IST
Advertisement

প্রথম দিন থেকে যে প্রতিযোগী বিগ বসের ঘরে টানা পারফর্ম করে এসেছেন তিনি হলেন মনামী ঘোষ। টুকটাক ঝগড়া হলেও মনামী সব সময় সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করেন। সকলের মন জয় করার চেষ্টা করেন তিনি। সব থেকে বড় কথা, বাইরের দুনিয়ায় মনামীকে যেভাবে মানুষ চিনেছে, ঠিক তেমনি তিনি আছেন বিগ বসের ঘরে।

মনামীর বন্ধু হলেও কাকে সাপোর্ট করছেন সৌম্য?
মনামীর বন্ধু হলেও কাকে সাপোর্ট করছেন সৌম্য?

এই কথাটাই শুনতে পাওয়া গেল সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মুখে, যিনি মনামী ঘোষের বহু দিনের বন্ধু। অভিনেতার মতে, বহু বছরের বন্ধু হওয়ার দরুন তিনি মনামীকে খুব কাছ থেকে দেখেছেন। ভীষণ ভালো করে তিনি চেনেন অভিনেত্রীকে। খুব আশ্চর্যের বিষয়, ঘরবন্দি হয়ে থাকার ফলে অনেকেই এমন কিছু করে বসেন যার জন্য মনে হয় এই মানুষটিকে আগে কখনো দেখেনি কেউ। কিন্তু মনামীর ক্ষেত্রে একেবারেই সেটা হয়নি।

আরও পড়ুন: আবার স্টার জলসায় দেখা যাবে সায়ককে, ধরা দিতে চলেছেন কোন ধারাবাহিকে?

কিন্তু বন্ধু মনামীকে যদি বাদ দেওয়া যায় তাহলে বিগ বসের ঘরে রাজবীরকে ভীষণ পছন্দ সৌম্য বন্দ্যোপাধ্যায়ের। প্রথম দিন থেকে রাজবীর যেভাবে খেলছে সেটা ভীষণ ভালো লাগছে অভিনেতার। তাই তিনি চান শেষ দিন পর্যন্ত রাজবীর থাকুক আর বিগ বসের ঘরে জিতে ফিরুক রাজবীর।

আরও পড়ুন: ১২ বছর আগের অপরাধের সমাধান হবে এবার, ফের মাঠে একসঙ্গে কনিষ্ক-নাসির

প্রসঙ্গত, এই মুহূর্তে বিগ বসের খেলা প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই জানা যাবে কারা ফিনালের টিকিট পেতে চলেছে। এবার লড়াই হবে আরও হাড্ডাহাড্ডি। দেখার পালা শেষ পর্যন্ত জিততে পারে কে। তবে এ বছরের বিগ বস বাংলা যে ভীষণ জনপ্রিয় হয়েছে সেটা আলাদা করে বলার অপেক্ষায় রাখে না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks