...
...
Next Story

'ওকে বাচ্চা বলা যায় না', রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা

এই মুহূর্তে বিগ বস বাংলার ঘরে যার জনপ্রিয়তা সবথেকে বেশি তিনি হলেন রাজবীর দে। এই প্রতিযোগীকে এর আগে চিনতেন না অনেকেই কিন্তু বিগ বস বাংলার ঘরে রাজবীরের অসাধারণ পারফরম্যান্সের সকলকে মুগ্ধ করেছে।

Published on: Nov 19, 2026, 16:28:33 IST
Advertisement

এই মুহূর্তে বিগ বস বাংলার ঘরে যার জনপ্রিয়তা সবথেকে বেশি তিনি হলেন রাজবীর দে। এই প্রতিযোগীকে এর আগে চিনতেন না অনেকেই কিন্তু বিগ বস বাংলার ঘরে রাজবীরের অসাধারণ পারফরম্যান্সের সকলকে মুগ্ধ করেছে। এমনকি বিগ বসের ঘরের টলিউডের একাধিক ব্যক্তিত্ব থাকলেও টলিপাড়ার পছন্দের মানুষ কিন্তু রাজবীর।

রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা
রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা

অনেকেই রাজবীরকে ছোট ছেলে বলে গণ্য করেন। রাজবীর যদি কিছু ভুল করেন তাহলে অনেককে বলতে শোনা গিয়েছে যে ও এখন অনেকটা ছোট বা ওর বয়স ২৫ তাই এই ভুল ওর বয়সে অনেকেই করে থাকে। কিন্তু এবার রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভ দাসের মা।

আরও পড়ুন: এই মানুষটাকে তো চিনতামই না', মনামীর বন্ধু হলেও বিগ বসের খেলায় কাকে সাপোর্ট করছেন সৌম্য?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজবীর সম্পর্কে প্রশ্ন করায় তিনি স্পষ্টভাবে একটা কথাই বলেন, ‘রাজবীরকে মোটেই তিনি ছোট ছেলে বলে ভাবেন না। রাজবীরের বয়স মোটেই ২৫ বছর নয়। ২০২১ সালে রাজবীর যখন রোডিস অনুষ্ঠানে গিয়েছিল তখন তার বয়স ২৫ বছর ছিল তাহলে কি করে ২০২৬ সালেও রাজবীরের বয়স ২৫ বছর হয়, প্রশ্ন ছুঁড়ে দেন সৌরভের মা।’

আরও পড়ুন: পরিচয় না জেনেই ছুটিকে ভালবেসে ফেলল অভি, তাহলে কি ছোটবেলার বন্ধুকে ভুলে গেল সে?

বিগ বস বাংলা সম্পর্কে

এই মুহূর্তে বিগ বস বাংলা একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুদিন পরেই ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রত্যেকের মধ্যে। তবে সৌরভের মা, রাজবীরকে নিয়ে কিছুটা অসন্তুষ্ট প্রকাশ করলেও রাজবীর আর সৌরভের মধ্যে কিন্তু সম্পর্ক বেশ ভালো। রাজবীরের খেলা যে জনসাধারণের মধ্যে মারাত্মক প্রভাব ফেলেছে সেটা কিছুদিন আগে বিগ বসের ঘরে এসে সৌরভকে জানিয়ে গিয়েছেন দর্শনাও।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks