‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর ‘মনসামঙ্গল’ ধারাবাহিকে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া রায়। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে নাগকন্যা বেশে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া। তবে এর মাঝেই এবার আরও একটি সুখবর। দীর্ঘদিন আটকে থাকার পর এবার মুক্তি পেতে চলেছে দিতিপ্রিয়া রায়ের ছবি ‘ডিয়ার ডি’।

দিতিপ্রিয়া রায়ের সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২০২৪ সালের শেষেই এই ছবির ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্মাতাদের তরফ থেকে। তবে কিছু সমস্যার জন্য ছবিটি মুক্তি পায়নি এতদিন। অবশেষে আগামী ১১ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা।
আরও পড়ুন: আবার স্টার জলসায় দেখা যাবে সায়ককে, ধরা দিতে চলেছেন কোন ধারাবাহিকে?
ইতিমধ্যেই ছবির অফিশিয়াল পোস্টার মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে শ্রাবন্তী ও দিতিপ্রিয়া দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কারো মুখে হাসি নেই। দিতিপ্রিয়াকে দেখলেই বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। নেপথ্যে যে ছবি দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এই গোটা ছবিটি ভারতে নয় বরং বিদেশে শুটিং করা হয়েছে।
ছবির গল্প প্রসঙ্গে
{{/usCountry}}ছবির গল্প প্রসঙ্গে
{{/usCountry}}এই ছবিতে সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী। মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো মায়ের। কিন্তু একদিন এমন কিছু ঘটে যায় তাদের জীবনে, যা চিরকালের জন্য তাদের জীবন পাল্টে দেয়। লুকিয়ে থাকা এমন অনেক কিছু বেরিয়ে আসে যা এতদিন ছিল অজানা। এই সত্যির সঙ্গে কিভাবে লড়াই করবে তারা? জানা যাবে ছবি মুক্তির পর।
আরও পড়ুন: ১২ বছর আগের অপরাধের সমাধান হবে এবার, ফের মাঠে একসঙ্গে কনিষ্ক-নাসির
দিতিপ্রিয়া অনেক ছোটবেলা থেকেই বড়পর্দায় অভিনয় করছেন। ‘আয় খুকু আয়’, ‘রাজকাহিনী’, ‘বগলা মামা যুগ যুগ জিও’, ‘দেব আই লাভ ইউ’, ‘ব্যোমকেশ’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ‘ডাকঘর’, ‘রাজনীতি’ সহ একাধিক ওয়েব সিরিজে। তবে সবথেকে বেশি তিনি নজর কেড়েছেন ‘রানী রাসমণি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে।