...
...
Next Story

Sreemoyee: পড়ে গিয়ে কপাল ফেটেছে কৃষভির, এখন কেমন আছে খুদে? জানলেন শ্রীময়ী

Sreemoyee: দেখতে দেখতে প্রায় দু বছরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে কৃষভি। চলতি বছরের ৩ নভেম্বর দুই বছর সম্পন্ন করবে সে। খুব স্বাভাবিকভাবেই এই বয়সের অন্যান্য বাচ্চাদের মতোই এখন ভীষণ দুষ্টু হয়েছে কাঞ্চন কন্যা। মেয়েকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে শ্রীময়ীকে।

Published on: Jun 27, 2026, 19:02:21 IST
Advertisement

Sreemoyee: দেখতে দেখতে প্রায় ২ বছর হতে চলেছে কৃষভির। চলতি বছরের ৩ নভেম্বর দুই বছর সম্পন্ন করবে সে। খুব স্বাভাবিকভাবেই এই বয়সের অন্য বাচ্চাদের মতোই এখন ভীষণ দুষ্টু হয়েছে কাঞ্চন কন্যা। মেয়েকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে শ্রীময়ীকে।

পড়ে গিয়ে কপাল ফেটেছে কৃষভির
পড়ে গিয়ে কপাল ফেটেছে কৃষভির

স্বামী বা মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই পোস্ট করতে দেখা যায় শ্রীময়ী চট্টরাজকে। কিছুদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে কপাল ফেটেছিল কৃষভির। জানিয়েছিলেন অভিনেত্রী। ছোট্ট খুদে এখন কেমন আছে? সেই খবরই এবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন কাঞ্চন পত্নী।

আরও পড়ুন: বড় পর্দায় আসছে জুবিন গর্গের জীবনকাহিনি, থাকছে গায়কেরই গাওয়া অপ্রকাশিত দুটি গান

মেয়েকে কোলে নিয়ে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন শ্রীময়ী, যেখানে তিনি জানান যে কিছুদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছে মেয়ে। কপাল ফেটে গিয়েছিল অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছিল কাঞ্চন কন্যা।

তবে এই প্রথমবার নয়, শ্রীময়ী জানান কিছুদিন আগেই ঠোঁটে লেগে গিয়েছিল কৃষভির, তার আগে লেগেছিল গলায়। এই কথা শুনে বোঝাই যাচ্ছে, পড়ে গিয়ে আঘাত পাওয়ার এই ঘটনা বেশ কয়েক দিন ধরেই লাগাতার হচ্ছে।

শ্রীময়ীর মুখে কৃষভির সুস্থতার কথা শুনে বেশ কিছুটা নিশ্চিন্ত বোধ করেছেন নেটপাড়ার বাসিন্দারা। অনেকেরই বক্তব্য, এই সময় বাচ্চাদের খুব সাবধানে রাখতে হয়, না হলে মাঝেমধ্যেই এমন চোট লাগে। অনেকে আবার কাঞ্চন কন্যাকে বুক ভরা ভালবাসা জানিয়েছে।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকছেন প্রারব্ধি, কোন ভূমিকায় অভিনয় করবেন তিনি?

প্রসঙ্গত, শ্রীময়ী সর্বশেষ অভিনয় করেছিলেন ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে। অন্যদিকে কাঞ্চন এখন ছোট পর্দা, বড় পর্দা নিয়ে ভীষণ ব্যস্ত। তবে যতই ব্যস্ততা থাকুক না কেন, কাজের ফাঁকে দুজনেই চেষ্টা করেন মেয়েকে সম্পূর্ণ সময় দিতে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks