২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। সব ভালোই চলছিল তাঁদের। তবে এর মধ্যে অন্য দুই অভিনেত্রীর সঙ্গে কাঞ্চনের ছবি শেয়ার করে শ্রীময়ী লিখলেন 'আর নয়…'! তবে ফের প্রেমে পড়েছেন কাঞ্চন, চতুর্থবার বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন?

আরও পড়ুন: 'যখন ডেটিং শুরু করে…', সদ্য বাবা-মা হওয়া ভিকি-ক্যাটের লাভ লাইফ নিয়ে বড় রহস্য ফাঁস কৃতির!
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে শ্রীময়ী কাঞ্চনের দুটি ছবি শেয়ার করেন সেখানে একটি ছবি অভিনেতার সঙ্গে দেখা মেলে অভিনেত্রী অলিভিয়া সরকারের। ছবিতে কাঞ্চনের পরনে ছিল সাদা ও নীল রঙের নানা সেডের ফুল হাতা সোয়েটার। অন্যদিকে, অলিভিয়ার পরনে ছিল গোলাপি রঙের কুর্তি ও ফ্লোরাল প্রিন্টের সাদা চাদর। সব খোলা চুলে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। কাঞ্চন এক হাত দিয়ে অলিভিয়ার গলা জড়িয়ে ছিলেন। অন্য হাতের আঙুল নায়িকার দিকে তাক করা ছিল। দু'জনেই হাসি মুখে ধরা দিয়েছিলেন।
আর এরপরের ছবিতে দেখা যায় ওই একই পোশাকে শোলাঙ্কি রায়ের সঙ্গে কাঞ্চন। নায়িকার পরনেও ছিল ক্রিম রঙের হুডি। তাঁর চুল বাঁধা ছিল। এই ছবিতেও বেশ মিষ্টি দেখাচ্ছিল দু'জনকে। তাঁদের মুখে লেগেছিল হাসি। এই দুটি ছবি শেয়ার করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, ‘কাঞ্চন আবার???? আর না প্লিজ।’
আরও পড়ুন: কুছ কুছ হোতা হ্যায়ের রিমেক বানাচ্ছেন করণ! শাহরুখ-কাজলের জায়গায় কাদের বাছলেন?
{{/usCountry}}আরও পড়ুন: কুছ কুছ হোতা হ্যায়ের রিমেক বানাচ্ছেন করণ! শাহরুখ-কাজলের জায়গায় কাদের বাছলেন?
{{/usCountry}}তবে কীভাবছেন শ্রীময়ী কি খুব সিরিয়াস হয়ে এই ক্যাপশন দিয়েছেন? না তা মোটেই নয়। আসলে সবটাই রসিকতা করে। কারণ শ্রীময়ী হলেন অভিনেতার তৃতীয় স্ত্রী। তাঁদের মধ্যে বয়েসের ফারাকটাও অনেকটা। যদিও তাঁদের রসায়ন দেখে তা বোঝার উপায় নেই। তবে তৃতীয়বার কাঞ্চন বিয়ের বিয়ের পিঁড়িতে বসার জন্য নানা কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন। নানা কটূক্তি সহ্য করতে হয়েছে তারকা দম্পতিকে। এমনকী বিয়ের সাড়ে আট মাসের মাথায় তাঁদের মেয়ের জন্ম নিয়েও নানা ভাবে জলঘোলা করা হয়েছে।
যদিও এই সব কিছুকে কখনওই সেভাবে পাত্তা দেন না তাঁরা। তবে নানা কটূক্তির বিরুদ্ধে মাঝে মধ্যেই বেশ কড়া জবাব দিতে দেখা যায় তাঁদের। শুধু কী তাই অনেক সময় বেশ রসিকতার ছলেই ট্রোলারদের জবাব দেন শ্রীময়ী। আর এবারও খানিকটা সেই পথে হেঁটেই ট্রোলারদের ট্রোল করলেন নায়িকা।