...
...
Next Story

Srijato: শর্তসাপেক্ষে জামিন পেলেন শ্রীজাত, এই মুহূর্তে ছাড়তে পারবেন না কলকাতা

Srijato: ২০২৬ সালের বিধানসভা ভোটের কিছুদিন আগেই হঠাৎ করে শ্রীজাতের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। অতীতের একটি কবিতাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন কবি।

Published on: May 16, 2026, 17:21:41 IST
Advertisement

Srijato: ২০২৬ সালের বিধানসভা ভোটের কিছুদিন আগেই হঠাৎ করে শ্রীজাতর বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। অতীতের একটি কবিতাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন কবি। শ্রীজাতর গ্রেফতার করার কথা জানাজানি হতেই ছি ছি পড়ে যায় নেটপাড়ায়। এবার সেই মামলার শুনানির জন্য নদীয়ার কৃষ্ণনগর জেলা আদালতে হাজির হন শ্রীজাত। পান শর্তসাপেক্ষে জামিন।

শর্তসাপেক্ষে জামিন পেলেন শ্রীজাত
শর্তসাপেক্ষে জামিন পেলেন শ্রীজাত

জানা গিয়েছে, কবির বিরুদ্ধে আইনজীবী রোমিত শীল মামলা দায়ের করেছিলেন ২০১৯ সালে। আইনজীবীর অভিযোগ, ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর শ্রীজাত নিজের ফেসবুক পেজে অভিশাপ নামের একটি কবিতা পোস্ট করেছিলেন। এই কবিতাকে ঘিরে তৈরি হয় বিতর্ক।

আরও পড়ুন: ‘ছোটমা’ ঋতাভরীর কোলে ছোট্ট ইনকা, ছবি পোস্ট করলেও দেখালেন না বোনপোর মুখ

আইনজীবীর অভিযোগ অনুযায়ী, এই কবিতার প্রতিটি লাইনে হিন্দু ধর্মকে অপমান করা হয়। একটি লাইনে শিব লিঙ্গকে ঘিরে এমন কিছু আপত্তিকর লেখা ছিল যা নিয়ে আপত্তি জানান ওই আইনজীবী। যদিও এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের তরফ থেকে কবিকে সমান পাঠানো হলেও তিনি নির্দিষ্ট সময়ে হাজির হননি আদালতে।

এরপর গত ২০ এপ্রিল শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যদিও ঠিক ভোটের আগে এই নির্দেশ দেওয়ায় অনেকেই কমিশনের দিকে আঙুল তুলেছিল যদিও সেই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয় কমিশনের তরফ থেকে। এবার এই মামলার শুনানিতেই শনিবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন শ্রীজাত। আদালতের কাছে জামিনের আবেদন করেন কবি, যা মঞ্জুর হয়।

যদিও আইনজীবী দাবি করেছিলেন বারবার ডাকার পরেও শ্রীজাত আদালতে হাজিরা দেননি তাই কবির জামিন যেন মঞ্জুর করা না হয় কিন্তু পরবর্তী সময়ে উভয় পক্ষের কথা শোনার পর আদালত জামিন মঞ্জুর করে।

কিন্তু এই মুহূর্তে আদালতের অনুমতি ছাড়া কৃষ্ণনগর এবং কলকাতার বাইরে যেতে পারবেন না কবি। শুধু তাই নয়, আদালতের কাছে ২০০০ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে শ্রীজাতকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe