...
...
Next Story

শুক্রের সন্ধ্যায় বড় চমক সৃজিতের, পরিচয় করালেন নতুন গোয়েন্দার সঙ্গে

ফেলুদা বা ব্যোমকেশ নয়, এখন দর্শকরা পরিচিত হয়েছেন আরো বেশ কিছু গোয়েন্দা চরিত্রের সঙ্গে। এবার আরও এক নতুন গোয়েন্দা চরিত্রের সঙ্গে পরিচয় করতে চলেছেন দর্শক মহল। কে পরিচয় করালেন? তিনি আর কেউ নন স্বয়ং সৃজিত মুখোপাধ্যায়।

Published on: Jul 10, 2026, 22:00:22 IST
Advertisement

ফেলুদা বা ব্যোমকেশ নয়, এখন দর্শকরা পরিচিত হয়েছেন আরো বেশ কিছু গোয়েন্দা চরিত্রের সঙ্গে। এবার আরও এক নতুন গোয়েন্দা চরিত্রের সঙ্গে পরিচয় করতে চলেছেন দর্শক মহল। কে পরিচয় করালেন? তিনি আর কেউ নন স্বয়ং সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবারের সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি নতুন চমক দেন অভিনেতা-পরিচালক।

শুক্রের সন্ধ্যায় বড় চমক সৃজিতের
শুক্রের সন্ধ্যায় বড় চমক সৃজিতের

ফেলুদা-ব্যোমকেশের শহরে এবার নতুন গোয়েন্দা চরিত্র হয়ে আসতে চলেছে গোয়েন্দা কানাই চরণ। শুক্রবার নিজের নতুন ছবির পোস্টার ঘোষণা করেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাই চরণ’। ছবির নাম দেখেই বোঝা যাচ্ছে, আদ্যপ্রান্ত একটি থ্রিলার ছবি হতে চলেছে এটি।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন রবিনা ট্যান্ডন, গুরুত্বপূর্ণ ভুমিকায় কৌশিক

রাজর্ষি দাস ভৌমিকের লেখা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশন। পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে দুদিকে দুজন পুলিশ অফিসার বসে রয়েছেন, দুজনেই চিন্তিত। মাঝখানে ভারত মাতার ছবি, আমেরিকার পতাকার ছবি, সঙ্গে সংবাদ মাধ্যমের কাটিং।

ব্যাস শুধু এইটুকুই প্রকাশ্যে এনেছেন পরিচালক। এই ছবিতে কারা কারা অভিনয় করবেন তা নিয়ে এখনও কিছু বলেননি সৃজিত। তবে যে মানুষটির হাত ধরে মানুষ বাইশে শ্রাবণ, দশম অবতার সহ একাধিক থ্রিলার ছবির স্বাদ পেয়েছেন, সেই সৃজিত মুখোপাধ্যায় এবারেও যে একটি বড়সড় চমক দিতে চলেছেন তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: 'এই সিডো চল কেক কাটি...', মা হওয়ার পর স্বামী সন্তানকে নিয়ে মাতৃত্ব উদযাপন সুস্মিতার

প্রসঙ্গত, কিছু মাসের মধ্যেই বড় পর্দায় মুক্তি পাবে এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। সৃজিতের আগামী ছবিতে থাকবেন আবির চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, মিমি চক্রবর্তী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks