...
...
Next Story

এবার সিনেমা হলে আসছে ‘শাকচুন্নি’! বড় পর্দায় কবে মুক্তি পাবে সৃজিতের এই ছবি?

চলতি বছর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। এই মুহূর্তে ছবির প্রচারে বেজায় ব্যস্ত পরিচালক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসের গল্প অনুকরণে তৈরি হওয়া এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।

Published on: Sep 29, 2026, 20:31:00 IST
Advertisement

চলতি বছর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। এই মুহূর্তে ছবির প্রচারে বেজায় ব্যস্ত পরিচালক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস অনুকরণে তৈরি হওয়া এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। এর মধ্যেই এবার নতুন চমক দিলেন পরিচালক।

বড় পর্দায় কবে মুক্তি পাবে সৃজিতের এই ছবি?
বড় পর্দায় কবে মুক্তি পাবে সৃজিতের এই ছবি?

অর্ণব রায়ের লেখা ‘শাকচুন্নি’ গল্পটিকে এবার বড় পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এর আগেও একাধিক গল্পকে তিনি এইভাবে বড় পর্দায় তুলে এনেছেন, এবার সেই তালিকায় যোগ হল ‘শাকচুন্নি’ গল্পটির নাম। ইতিমধ্যেই গল্পের স্বত্ব কিনে নিয়েছেন পরিচালক।

আরও পড়ুন: 'রাহুলের মতো আমার অত জ্ঞান নেই', সহজ কথা-র সমাপ্তির ঘোষণা প্রিয়াঙ্কার?

টিভি৯ বাংলাকে পরিচালক জানিয়েছেন, অনেক আগেই অর্ণব রায়ের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। ‘মহাভারত মার্ডার্স’ গল্প অনুকরণে ছবি তৈরি করার ইচ্ছে ছিল পরিচালকের, কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তীকালে ‘যান্ত্রিক’ গল্প অবলম্বনেও তিনি ছবি তৈরি করার চিন্তাভাবনা করেছিলেন কিন্তু ২০২৪ সালে অর্ণ বের লেখা ‘শাকচুন্নি’ গল্পটি পড়ে পরিচালকের এতটাই পছন্দ হয়ে যায় যে তিনি ঠিক করেন এই গল্পকেই বড় পর্দায় আনবেন তিনি।

আরও পড়ুন: বিয়ের বয়স মাত্র ৮ মাস, এর মাঝেই বড় সুখবর দিলেন মধুমিতা-দেবমাল্য

উল্লেখ্য, ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি 'পথের দাবী'র ‘সব্যসাচী’র ভূমিকায় থাকবেন আবির চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়কে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks