...
...
Next Story

চোখ ভরা জল, হাতে রক্তমাখা ছুরি, কেন এই রূপ শুভশ্রীর? খোলসা করলেন কৌশিক

ধূমকেতুর পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসঙ্গে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পরিচালকের হাত ধরে নায়িকার নতুন ছবি আসছে। সেখানে একেবারে ভিন্ন মেজাজে ধরা দেবেন শুভশ্রী। আর দীপাবলির আবহে সেই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে।

Published on: Oct 21, 2025, 18:10:35 IST
Advertisement

ধূমকেতুর পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসঙ্গে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পরিচালকের হাত ধরে নায়িকার নতুন ছবি আসছে। সেখানে একেবারে ভিন্ন মেজাজে ধরা দেবেন শুভশ্রী। আর দীপাবলির আবহে সেই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে।

চোখ ভরা জল, হাতে রক্তমাখা ছুরি, কেন এই রূপ শুভশ্রীর? খোলসা করলেন কৌশিক
চোখ ভরা জল, হাতে রক্তমাখা ছুরি, কেন এই রূপ শুভশ্রীর? খোলসা করলেন কৌশিক

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি রায়ানের দাদু! পরিণীতায় এখন দেখা যাবে না সুব্রত গুহ রায়কে, কী হল?

মঙ্গলবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবি ওয়েটিং রুমের প্রথম পোস্টার তাঁর পেজে শেয়ার করে নেন। সেখানে রক্তমাখা ছুড়ি হাতে রক্তস্নাতা হয়ে ধরা দেন নায়িকা। একেবারে আর পাঁচটা বাঙালি বাড়ির বউয়ের বেশে। গলায় চেন, লাল পাড় সাদা শাড়ি, কপালে সিঁদুর কিন্তু তাঁর গোটা শরীরে লেগে রক্ত। মাথার চুল উস্ক-শুষ্ক। হাতে ধরা রক্তে ভেজা ছুড়ি। অথচ চোখ জলে ভরা। নায়িকার লুক দেখে চমকে উঠেছে গোটা নেটদুনিয়া।

পোস্টারটি পোস্ট করে কৌশিক ক্যাপশনে লেখেন, 'তিনি এখনও আমাদের আশেপাশেই আছেন। মা কালী রূপে। আর তাঁর উপস্থিতিতেই আমরা এমন একটি বিষয় এবং গল্প নিয়ে হাজির হয়েছি যা প্রতিটি নারীর গল্প। 'ওয়েটিং রুম' তেমনই একটি ছবি। একজন মহিলার গল্প, যার সময় এসেছে। পল্লবী প্রসাদ এবং পার্থ সারথি মজুমদার পরিচালিত নতুন প্রযোজনা সংস্থা #StarmarkCinemasEntertainmentকে স্বাগত জানানোর এখনই সঠিক সময়।'

জানা গিয়েছে এই ছবির পোস্টার দেখে খানিকটা থ্রিলার ধর্মী মনে হলেও এটি আদ্যপান্ত একটি সামাজিক ছবি, তবে তাতে থ্রিলারের কিছুটা ছোঁয়া থাকবে। এক মহিলার ২৫ বছরের জার্নি তুলে ধরা হবে ছবির মাধ্যমে। ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম 'দীপা'। বুধবার থেকে ছবির শ্যুটিং শুরু হবে।

ছবিতে শুভশ্রী ছাড়াও দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, রেশমী সেন, প্রদীপ ভট্টাচার্য, অনন্যা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, দেবাশিস মণ্ডল, রাজদীপ ঘোষকে। তাছাড়াও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেও ছবিতে অভিনয় করবেন।

ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্টারমার্ক এন্টারটেনমেন্টের পার্থসারথি মজুমদার ও পল্লবী প্রসাদ। এটি তাঁদের নতুন সংস্থার প্রথম ছবি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ধূমকেতুর পর ফের এই ছবিতে কৌশিকের পরিচালনায় শুভশ্রীকে দেখা যাবে। তাছাড়াও চলতি বছর ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় নায়িকার ছবি গৃহপ্রবেশ মুক্তি পেয়েছিল। সেই ছবিতে শুভশ্রীর সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks