বাইপাস সার্জারি হল সুমন্ত মুখোপাধ্যায়ের, এখন কেমন আছেন অভিনেতা?
গত ১৪ জুলাই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিউডের তৈরি হয়েছিল উদ্বেগ।
গত ১৪ জুলাই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিউডের তৈরি হয়েছিল উদ্বেগ।
বাইপাস সার্জারি হল সুমন্ত মুখোপাধ্যায়ের
তবে এবার যে খবরটি সামনে উঠে এলো তাতে কিছুটা সত্যি নিঃশ্বাস ফেলেছেন সকলে। জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার ২০ জুলাই বাইপাস সার্জারি হয়েছে সুমন্ত মুখোপাধ্যায়ের। বর্তমানে তাঁকে রাখা হয়েছে আইসিইউতে।
কিছুদিন আগেই সুমন্ত মুখোপাধ্যায়কে ‘একেন বাবু পুরুলিয়া পাকড়াও’ ছবিতে অমিয় মহারাজ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। প্রতিবারের মতো তিনি এবারেও নিজের চরিত্রে ছিলেন সাবলীল। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় অভিনয় করার কথা ছিল অভিনেতার।
এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল সুমন্ত মুখোপাধ্যায়ের কিন্তু তিনি আচমকা এভাবে অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় রয়েছেন নির্মাতারা। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন এবং কাজে ফিরতে পারবেন।
প্রসঙ্গত, টলিউডের এই দাপুটে অভিনেতা ঋতুপর্ণ ঘোষের একাধিক কালজয়ী ছবি সহ বহু জনপ্রিয় বাংলা সিনেমা ও মেগা ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। দীর্ঘ বিরতির পর আগামী অগস্ট মাস থেকে তাঁর একটি নতুন ছবির শুটিংয়ে ফেরার কথা ছিল।
Home/Entertainment/বাইপাস সার্জারি হল সুমন্ত মুখোপাধ্যায়ের, এখন কেমন আছেন অভিনেতা?