...
...
Next Story

কেন কোর্টে দৌড়েছিলেন সুনীতা? সত্যি কি হচ্ছে ডিভোর্স? জানা গেল আসল কারণ

১৯ আগস্ট পারিবারিক আদালতের বাইরে ছেলেকে নিয়ে সুনীতা আহুজাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়। ঝড়ের গতিতে সেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। বিগত কিছু মাস ধরে যেভাবে গোবিন্দা এবং সুনীতার মধ্যে সমস্যা তৈরি হয়েছিল, তাতে অনেকেই ভেবেছিলেন হয়তো ডিভোর্স ফাইল করার জন্যই কোর্টে এসেছেন সুনীতা।

Published on: Aug 19, 2026, 17:00:57 IST
Advertisement

১৯ আগস্ট পারিবারিক আদালতের বাইরে ছেলেকে নিয়ে সুনীতা আহুজাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়। ঝড়ের গতিতে সেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। বিগত কিছু মাস ধরে যেভাবে গোবিন্দা এবং সুনীতার মধ্যে সমস্যা তৈরি হয়েছিল, তাতে অনেকেই ভেবেছিলেন হয়তো ডিভোর্স ফাইল করার জন্যই কোর্টে এসেছেন সুনীতা।

কেন কোর্টে দৌড়েছিলেন সুনীতা
কেন কোর্টে দৌড়েছিলেন সুনীতা

সুনীতার কোর্টে আগমন নিয়ে যখন সর্বত্র জল্পনা কল্পনা ঠিক তখনই জানা গেল, অভিনেত্রীর কোর্টে আসার আসল কারণ। হিন্দুস্তান টাইমসকে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছেন। কিন্তু ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। সুনীতাজি নিজের কেস ফেরত নিতেই কোর্টে এসেছিলেন। এটা ভীষণ আনন্দের খবর।

আরও পড়ুন: 'এই ভাবেই তো ওকে ফাঁসিয়েছিলাম...', কীভাবে শ্রীময়ীর প্রেমে পড়েছিলেন কাঞ্চন?

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা পারিবারিক আদালতে হিন্দু বিবাহ আইন, ১৯৫৫- এর অধীনে ব্যভিচার, নিষ্ঠুরতা এবং পরিত্যাগের অভিযোগ এনে গোবিন্দার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন এনেছিলেন সুনীতা। খুব স্বাভাবিকভাবেই তাই কোর্টে গোবিন্দার স্ত্রীকে দেখে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো সম্পর্কের ইতি টানতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন: নিজের মধ্যে আনন্দ খুঁজে পেলেন রণজয়, বন্ধ করলেন অন্যকে সন্তুষ্ট করার কাজ

গোবিন্দার পারিবারিক সমস্যা প্রসঙ্গে

বেশ কিছু মাস যাবত গোবিন্দার পরকীয়া সম্পর্কে বারবার সরব হতে দেখা যায় সুনীতা আহুজাকে। প্রথমে মজার ছলে ব্যাপারটা চললেও পরে, ধীরে ধীরে বোঝা যায় গোটা ব্যাপারটাই ভীষণ গুরুতর। খুব সম্প্রতি এক কম বয়সী অভিনেত্রীর সঙ্গে গোবিন্দাকে দেখে স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেছিলেন অভিনেত্রী। ‘সুগার ড্যাডি’ কটাক্ষ শুনে সুনীতাকে এক হাত নিয়েছিলেন গোবিন্দাও। যদিও সেই সমস্ত সমস্যার যে এবার ইতি টানা হয়েছে, সেটা মোটামুটি স্পষ্ট হয়ে গেল গোবিন্দার ম্যানেজারের কথা শুনে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks