Sunny Deol: 'হনুমানের চরিত্রে অভিনয় করা ভীষণ কঠিন...', নিজেকে নিয়ে কতটা আশাবাদী সানি?

Sunny Deol: খুব সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ পার্ট ওয়ান সিনেমার প্রচারের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাম এবং সীতার লুক প্রকাশ্যে আনা হলেও বাকিদের লুক এখনও আড়ালেই রেখেছেন পরিচালক। 

Published on: Jul 20, 2026, 14:03:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sunny Deol: খুব সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ওয়ান’ সিনেমার প্রচারের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাম এবং সীতার লুক প্রকাশ্যে আনা হলেও বাকিদের লুক এখনও আড়ালেই রেখেছেন পরিচালক। সিনেমায় হনুমানের চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, যিনি খুব সম্প্রতি ‘ইক্কা’ ছবিতে অভিনয় করেছেন।

নিজেকে নিয়ে কতটা আশাবাদী সানি?
নিজেকে নিয়ে কতটা আশাবাদী সানি?

নতুন দিল্লিতে হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি দেওলও। হিন্দু পৌরাণিক গল্পের অন্যতম চরিত্র হনুমানকে বড় পর্দায় নিয়ে আসার পেছনে যে অনেক বড় গুরু দায়িত্ব থাকে সে কথাই জানালেন অভিনেতা। সানি এও স্বীকার করেন, তিনি এই চরিত্রে নিজেকে পুরোপুরি উজাড় করে দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুন: মানসিক কষ্ট যখন ছাপিয়ে যায় কল্পনাকেও, তখনই তৈরি হয় এক সুপারহিরোর

শনিবার অনুষ্ঠানে সানিকে একটি কালো পোশাক পরে থাকতে দেখা যায়। ক্লিন শেভড লুকে সকলের সামনে ধরা দেন তিনি। হনুমানের চরিত্রে নিজেকে তুলে ধরার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি এখনও পর্যন্ত ছবিটির খুব সামান্য কাজ করেছি। এখনও অনেকটা কাজ বাকি। আমি কৃতজ্ঞ যে হনুমানজির চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি আমি। আমি ওঁকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য যথাসম্ভব চেষ্টা করব।’

আরও পড়ুন: নিজেকে হঠাৎ ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন মানসী, কী এমন হল?

হনুমানের চরিত্রটি কেন এত কঠিন ব্যাখ্যা দিতে গিয়ে সানি বলেন, ‘হনুমান শুধুমাত্র শক্তির প্রতীক নন, তিনি তার থেকেও অনেক বেশি কিছু। সরলতা, চঞ্চলতা, ভক্তি এবং অসীম শক্তির ভারসাম্যই এই চরিত্রটিকে বিশেষ করে তোলে। এই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলাও তাই ভীষণ কঠিন। এই চরিত্রে অভিনয় করা সহজ নয় তবে আমি জানি আমি এই গোটা জার্নি উপভোগ করব।’

ছবিটিতে রণবীর কাপুর প্রভু রাম, দেবী সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ, হনুমানের চরিত্রে সানি দেওল, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে, কৈকেয়ী চরিত্রে লারা দত্ত, সুর্পনখা চরিত্রে রাকুল প্রীত সিং, কাজল আগারওয়াল এবং রাজা মান্দোদভের চরিত্রে অভিনয় করেছেন। বিবেক ওবেরয়, কুনাল কাপুর, আদিনাথ কোথারে এবং মোহিত রায়নাও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।