...
...
Next Story

সত্যি কি প্রেমের সম্পর্কে রয়েছেন সাহেব-সুস্মিতা? 'জীবনের সব সম্পর্কের…', যা বললেন নায়িকা

সাহেব-সুস্মিতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যি তাঁরা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে এবার মুখ খুললেন সুস্মিতা।

Published on: Nov 27, 2025, 19:59:58 IST
Advertisement

নেটপাড়ায় কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে নাকি বাগদান সেরেছেন। পরে অবশ্য তার পিছনে লুকিয়ে থাকা সত্যিটা ফাঁস করেন নায়িকা। আসলে 'কথা' ধারাবাহিকে তাঁদের রসায়ন সকলের নজরকাড়ে। তারপর নানা ইন্টারভিউয়ে তাঁদের বন্ধুত্ব সকলের চোখ এড়ায় না। আর এই সবটা থেকেই সাহেব-সুস্মিতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যি তাঁরা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে এবার মুখ খুললেন সুস্মিতা।

সত্যি কি প্রেমের সম্পর্কে রয়েছেন সাহেব-সুস্মিতা?'সাহেব আর আমি…', যা বললেন নায়িকা
সত্যি কি প্রেমের সম্পর্কে রয়েছেন সাহেব-সুস্মিতা?'সাহেব আর আমি…', যা বললেন নায়িকা

আরও পড়ুন: ২য় বিবাহবার্ষিকীতে আদরমাখা পোস্ট স্বর্ণদীপ্ত-অর্পিতার! ভালোবেসে একে অপরকে কী ডাকনামে ডাকেন তাঁরা?

ক্যালকাটা টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘জীবনের সব সম্পর্কের নাম হয় হয় না। কিছু সম্পর্ক অনুভব করা যায়, ব্যাখ্যা নয়। সাহেব আর আমি যে বন্ধন ভাগ করে নিই, সেটা ঠিক তেমনই সুন্দর। ও আমার জীবনের একজন পথপ্রদর্শক শক্তি হয়ে উঠেছেন।’

আরও পড়ুন: কৌশিককে 'নটী বিনোদিনী'র গল্প নিয়ে ছবি বানাতে দেননি সৃজিত! 'লহ গৌরাঙ্গের নাম রে...', মুক্তির আগে মুখ খুললেন পরিচালক

প্রসঙ্গত, ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।

বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।

আরও পড়ুন: সেভাবে ছবি না করলেও এই একটি ক্ষেত্রে দীপিকাকে পিছনে ফেলে দিলেন নতুন মা ক্যাটরিনা! জানেন তা কী?

তবে 'কথা'য় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকতে। আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে। এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায়।

এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে বলেছিলেন, 'কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি এইগুলোর জন্য়ই নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না'।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe