...
...
Next Story

‘যেদিন থেকে ও এসেছে’, বিগ বসের বাড়িতে সুস্মিতার প্রিয় প্রতিযোগী কে?

বিগ বস বাংলা, এমন একটি অনুষ্ঠান যা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ দেখছেন প্রতিদিন। দুর্গাপুজো হোক বা লক্ষীপুজো, প্রত্যেকের চোখ রয়েছে বিগ বসের দিকে। শুধু তাই নয়, অনেকেই নিজেদের মন্তব্য প্রকাশ করছেন এই অনুষ্ঠানটি ঘিরে।

Published on: Oct 25, 2026, 21:12:45 IST
Advertisement

বিগ বস বাংলা, এমন একটি অনুষ্ঠান যা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ দেখছেন প্রতিদিন। দুর্গাপুজো হোক বা লক্ষীপুজো, প্রত্যেকের চোখ রয়েছে বিগ বসের দিকে। শুধু তাই নয়, অনেকেই নিজেদের মন্তব্য প্রকাশ করছেন এই অনুষ্ঠানটি ঘিরে। কে কার প্রিয় প্রতিযোগী সেটাও জানাচ্ছেন নেট পাড়ার বাসিন্দারা।

বিগ বসের বাড়িতে সুস্মিতার প্রিয় প্রতিযোগী কে?
বিগ বসের বাড়িতে সুস্মিতার প্রিয় প্রতিযোগী কে?

বিগ বস বাংলার অন্যতম প্রিয় ভক্ত হলেন সুস্মিতা রায়। সুস্মিতার প্রাক্তন দেওর সায়ক ছিলেন বিগ বসের প্রতিযোগী। যদিও বেশ কয়েক সপ্তাহ আগে তিনি বিগ বসের বাড়ি থেকে বিদায় নিয়েছেন। এবার লক্ষ্মীপুজোর দিন সুস্মিতা জানালেন বিগ বসের বাড়িতে কে তাঁর প্রিয় প্রতিযোগী।

আরও পড়ুন: 'প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারিনি...', শিবপ্রসাদের পরিচালনায় খুশি প্রসেনজিৎ?

লক্ষ্মী পূজার দিন লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন সুস্মিতা। এদিন ছিল সুস্মিতার বরের জন্মদিন। খুব স্বাভাবিকভাবেই সারাদিন কেটেছে ব্যস্ততায়। তবে তার মধ্যেই ছোট্ট করে সুস্মিতা জানালেন বিগ বস সম্পর্কে তাঁর মতামত। এও জানালেন, বিগ বসের ঘরে তাঁর প্রিয় প্রতিযোগী কে?

সুস্মিতা বলেন, ‘আমার প্রথম থেকে নন্দিনীকে ভীষণ ভালো লাগত। নন্দিনী খুব স্টাইলিশ ছিল। প্রথম থেকে যেভাবে সকলে ল্যাদ খাচ্ছিল, সেখানে নন্দিনী প্রথম থেকেই সকলকে মাতিয়ে রাখত। এটাই তো হওয়া উচিত। এখানে তো কে কত ভালো সেটা দেখাতে আসেনি, বিগ বসের ঘরে কার কত ভালো গেম প্ল্যান সেটাই দেখার।’

তবে সুস্মিতা জানান, যেদিন থেকে রাজবীর বিগ বসের ঘরে ঢুকেছেন সেদিন থেকে রাজবীর সুস্মিতার প্রিয় প্রতিযোগী। অভিনেত্রী বলেন, ‘আমার রাজবীরকে এখন ভীষণ ভালো লাগে। ওর খেলা, সকলকে ইন্টারনেট করে রাখা আমার ভীষণ ভালো লাগে। তবে আমি বলতে পারবো না নন্দিনী আর ওর সম্পর্ক পরবর্তীকালে টিকবে কিনা, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা বেশ ভালো লাগছে দেখতে।’

তবে রাজবীরকে সুস্মিতা শেষ অবধি সাপোর্ট করবেন কিনা, সেটা তিনি নিশ্চিত করে বলতে পারলেন না। খেলা যত এগোবে ততোই প্রতিযোগীদের প্রতি চিন্তাধারা পাল্টাবে মানুষের। তাই এখন থেকে বলা যায় না শেষ পর্যন্ত কাকে উইনার হিসেবে দেখতে চায় সুস্মিতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks