মহানায়কের নামে হবে ফ্লিম সেন্টার, উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে ঘোষণা সরকারের
২৪ জুলাই, ৪৭ বছর আগে এই দিনে আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। কিন্তু এতগুলো বছর পেরিয়ে গেলেও আজও সেই অভিনয়, সেই সৃষ্টি মানুষের মধ্যে রয়ে গিয়েছে।
২৪ জুলাই, ৪৭ বছর আগে এই দিনে আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। কিন্তু এতগুলো বছর পেরিয়ে গেলেও আজও সেই অভিনয়, সেই সৃষ্টি মানুষের মধ্যে রয়ে গিয়েছে। উত্তম কুমারের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার।
উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে ঘোষণা সরকারের
এই কর্মসূচি অনুযায়ী শুক্রবার বেলা ১২ টায় অর্থাৎ নির্ধারিত সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে যান কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন তিনি। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী সহ আরও অনেকে।
এদিন শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে পালন করা হবে একটি বিশেষ অনুষ্ঠান। ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান, পালন করা হবে উত্তম কুমারের শতবর্ষ।
এই অনুষ্ঠান উদযাপনের উদ্দেশ্যে রবীন্দ্র সদনে তৈরি করা হবে একটি বিশেষ কমিটি, সেই কমিটির নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও উত্তম কুমারের নামে শহরে তৈরি হবে একটি ফিল্ম সেন্টার। আধুনিকুকরণ করা হবে উত্তম মঞ্চের, যার দায়িত্বে থাকবে কলকাতা পৌরসভা।
এই দিন মহানায়ক উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতেও যান শুভেন্দু অধিকারী। অভিনেতাকে শ্রদ্ধা জানান তিনি। তিনি এও জানান, মহানায়কের স্মৃতির উদ্দেশ্যে যে যে কর্মসূচি নেওয়া হবে আগামী দিনে তার সবটাই অভিনেতার পরিবারের সম্মতি নিয়েই করা হবে।
Home/Entertainment/মহানায়কের নামে হবে ফ্লিম সেন্টার, উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে ঘোষণা সরকারের