...
...
Next Story

‘রগড়ানি দিবস’ মন্তব্য মামলায় গড়িয়াহাট থানায় হাজিরা স্বস্তিকার, ১ ঘন্টা ধরে চলল জেরা!

সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগ পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের নামে মামলা করা হয়েছে। এবার সেই মামলায় গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা।

Published on: May 23, 2026, 18:19:36 IST
Advertisement

সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগ পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের নামে মামলা করা হয়েছে। এবার সেই মামলায় গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা।

‘রগড়ানি দিবস’ মন্তব্য মামলায় থানায় হাজিরা স্বস্তিকার, ১ ঘন্টা ধরে চলল জেরা!
‘রগড়ানি দিবস’ মন্তব্য মামলায় থানায় হাজিরা স্বস্তিকার, ১ ঘন্টা ধরে চলল জেরা!

আরও পড়ুন: 'আমার সবচেয়ে ভালো বন্ধু', কান-এ ঐশ্বর্যর সঙ্গে দেখা হতেই বললেন উচ্ছ্বসিত ইভা

গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় দুই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্য়ায়েরর বিরুদ্ধে অভিযোগ করেন আইনজীবী জয়দীপ সেন। ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে টলিউডের দুই তারকার নামে। এর মধ্যে ১৫৩এ ধারাটি জামিন অযোগ্য। ২০২১-এর মামলা বলে ভারতীয় ন্যায়সংহিতার জায়গায় ভারতীয় দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: 'আমরা অবলাদের সঙ্গে কেমন আচরণ করি…', পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পথকুকুরদের সরিয়ে ফেলার ঘোষণা প্রসঙ্গে মুখ খুললেল রবিনা!

এই ঘটনায় শনিবার, ২৩ মে মামলায় গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা। জানা গিয়েছে, প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সন্ধ্যায় যখন তৃণমূলের জয় প্রায় নিশ্চিত, সেই সময় পরমব্রতর টুইটারে হ্যান্ডেলে (বর্তমানের এক্স) একটি টুইট দেখা যায়। সেখানে লেখা ছিল ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ যাতে সম্মতি জানান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

২০২৬ সালে বিজেপি-র জয়ের পর থেকেই, পরমব্রতর এই পোস্ট ও তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন্তব্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় বারবার উঠে আসে। এটি রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিও শেয়ার করে নিয়েছিলেন। পরে এই টুইটের ভিত্তিতেই মামলা করা হয় দুই অভিনেতার বিরুদ্ধে।

প্রসঙ্গত, পরমব্রতর এই রগড়ানি মন্তব্যটি এসেছিল দিলীপ ঘোষের একটি কথার সূত্র ধরে, অন্তত তেমনটাই দাবি করেন অভিনেতা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। ২০২১ সালে ভোটের আগে ‘নিজেদের মতে নিজেদের গান’ বানিয়েছিলেন টলিউডের বেশকিছু তারকা। আর তাতে বিজেপির বর্তমান বিধায়ক দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘শিল্পীদের বলছি আপনারা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব।’ আর সেই সূত্র ধরেই এই টুইট বলে জানান পরমব্রত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks