...
...
Next Story

‘সিনেমা না দেখে মন্তব্য করবেন না…’, টক্সিক বিতর্কে কিয়ারার পক্ষ নিলেন স্বস্তিকা

টক্সিক সিনেমার প্রথম ঝলক থেকেই এই ছবিটি একের পর এক বিতর্কে জড়িয়েছে। সমালোচকদের বক্তব্য অনুযায়ী, এই সিনেমায় একদিকে যেমন প্রচন্ড হিংস্রতা দেখানো হয়েছে তেমন অন্যদিকে যথেচ্ছ যৌনতার নিদর্শন রয়েছে এই ছবিতে।

Published on: Aug 29, 2026, 19:31:21 IST
Advertisement

‘টক্সিক’ সিনেমার প্রথম ঝলক থেকেই এই ছবিটি একের পর এক বিতর্কে জড়িয়েছে। সমালোচকদের বক্তব্য অনুযায়ী, এই সিনেমায় একদিকে যেমন প্রচন্ড হিংস্রতা দেখানো হয়েছে তেমন অন্যদিকে যথেচ্ছ যৌনতার নিদর্শন রয়েছে এই ছবিতে। বিশেষ করে সিনেমার ‘তবাহি’ গানটিতে যশ এবং কিয়ারার ঘনিষ্ঠতার দৃশ্য নিয়ে বারবার হয়েছে সমালোচনা। তবে এই দৃশ্যে যতটা যশকে নিয়ে সমালোচনা করা হয়েছে তার থেকেও বেশি কটাক্ষের মুখে পড়েছেন কিয়ারা।

টক্সিক বিতর্কে কিয়ারার পক্ষ নিলেন স্বস্তিকা
টক্সিক বিতর্কে কিয়ারার পক্ষ নিলেন স্বস্তিকা

একজন বিবাহিত এবং কন্যা সন্তানের মা হয়ে কীভাবে তিনি এই দৃশ্যে অভিনয় করেছেন, তা নিয়ে নিন্দায় মুখর হয়েছেন নেট পাড়ার একাংশ। অনেকে আবার এসবের মধ্যে টেনে এনেছেন সিদ্ধার্থ মালহোত্রাকেও। কেন তিনি স্ত্রীকে কিছু বললেন না অথবা কি করে তিনি এই ছবিটি দেখবেন এমন অনেক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: সংসার জীবনের ২০ বছর পার, স্ত্রীকে নিয়ে অজানা গল্প ভাগ করলেন চঞ্চল চৌধুরী

এবার এই বিতর্কের মাঝেই কিয়ারার হয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলের উদ্দেশ্যে স্বস্তিকার প্রশ্ন, ‘আপনারা কি মনে করছিলেন কিয়ারা এই ছবিতে মাদার টেরেজার অভিনয় করবেন বলে চুক্তিপত্রে সই করেছিলেন? যেমন চরিত্র তেমনি অভিনয় করবেন তিনি, এটাই খুব স্বাভাবিক।’

আরও পড়ুন: মার খেয়ে রাখির সকাল শুরু করলেন ঋদ্ধি! কার সঙ্গে এমন টম অ্যান্ড জেরির সম্পর্ক?

কটাক্ষের কথা যদি বলতেই হয় তাহলে স্বস্তিকা মুখোপাধ্যায়কে বহুবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে যদিও তিনি এসবের মাথা ঘামাতে নারাজ। তবে এবারে নতুন মা কি আর আর পক্ষ নিয়ে তিনি বলেন, ‘সন্তান তো আর এমনি এমনি জন্মগ্রহণ করে না। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ফলেই সন্তানের জন্ম হয়। এটা বোধহয় সকলে জানে। কিন্তু আমার মনে হয় না ভারতীয় সমাজ যৌনতাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখতে শিখেছে। অতীত কাল থেকে যৌনতাকে একটা ট্যাবু হিসেবেই ব্যবহার করে রাখে সকলে। এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম মানুষ এগিয়ে যায়।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks