...
...
Next Story

Taniska Tiwari: গ্লিসারিন ছাড়াই চোখে আসে জল, কীভাবে এমন ম্যাজিক করেন তনিষ্কা?

Taniska Tiwari: নায়ক হোক অথবা নায়িকা, অনেক দৃশ্যেই চোখে জল আনতে হয় তাঁদের। অভিনেতা-অভিনেত্রীদের চোখে জল না থাকলে সেই দৃশ্য তত মর্মস্পর্শী হয় না। কিন্তু এমন দৃশ্যে অভিনয় করার জন্য অনেক সময় ব্যবহার করতে হয় গ্লিসারিন। চোখে গ্লিসারিন দিলেই চোখে আসে জল আর কষ্টের দৃশ্যকে আরও অনেক বেশি বাস্তব লাগে।

Published on: Jun 9, 2026, 15:25:58 IST
Advertisement

Taniska Tiwari: নায়ক হোক অথবা নায়িকা, অনেক দৃশ্যেই চোখে জল আনতে হয় তাঁদের। অভিনেতা-অভিনেত্রীদের চোখে জল না থাকলে সেই দৃশ্য তত মর্মস্পর্শী হয় না। কিন্তু এমন দৃশ্যে অভিনয় করার জন্য অনেক সময় ব্যবহার করতে হয় গ্লিসারিন। চোখে গ্লিসারিন দিলেই চোখে আসে জল আর কষ্টের দৃশ্যকে আরও অনেক বেশি বাস্তব লাগে।

গ্লিসারিন ছাড়াই চোখে আসে জল, কীভাবে এমন ম্যাজিক করেন তনিষ্কা?
গ্লিসারিন ছাড়াই চোখে আসে জল, কীভাবে এমন ম্যাজিক করেন তনিষ্কা?

তবে অনেকেই আছেন যারা গ্লিসারিন ব্যবহার না করেই চোখে জল আনতে পারেন, তাদের মধ্যে অন্যতম হলেন ‘কুসুম’ ধারাবাহিকের তনিষ্কা তিওয়ারি। ধারাবাহিকের অভিনয় করতে গিয়ে বিভিন্ন দৃশ্যেই চোখে জল আনতে হয় তাঁকে, কিন্তু মজার ব্যাপার হল আজ পর্যন্ত একবারও চোখে গ্লিসারিন ব্যবহার করেননি অভিনেত্রী।

আরও পড়ুন: 'সেই সৌজন্য আমায় দেখাতে পারেননি...', অরিত্রর নিশানায় কি এবার অপরাজিতা?

সম্প্রতি নিজেই এই কথা সকলের সামনে স্বীকার করেছেন কুসুম। citytalkies_show-কে তিনি জানিয়েছেন, যে কোনও কষ্টের দৃশ্যে অভিনয় করতে গেলে তিনি গ্লিসারিন ব্যবহার করেন না বরং খুব স্বাভাবিক ভাবেই তার চোখে জল চলে আসে। এটা কেন হয় তিনি নিজেও জানেন না। তবে সেই জলের মাত্রা মাঝেমধ্যে এতটাই বেশি হয়ে যায় যে সিন কেটে দিতে হয়।

আরও পড়ুন: সাদা শাড়ি, চোখে চশমা, রাহুলের মৃত্যুর শোক কাটিয়ে ফের চেনা ছন্দে প্রিয়াঙ্কা

কুসুম প্রসঙ্গে

এই মুহূর্তে কুসুম ধারাবাহিকে দেখানো হচ্ছে কুসুম এবং আয়ুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বড় ছেলের এই বিয়ের কথা মা না জানলেও বাবা জানতে পেরে যায়। বড় ছেলেকে কুসুমের সঙ্গে বিয়ে করতে দেখে আয়ুষের বাবা এতটাই ঘাবড়ে যায় যে স্ট্রোক পর্যন্ত হয়ে যায় তার। কুসুম আর আয়ুষের ভালোবাসার কথা যদি সকলে জানতে পেরে যায় তাহলে কি আগামী দিনে সে কথা মেনে নেবে ইন্দ্রানী? সেই গল্প জানা যাবে আগামী পর্বগুলোতে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks