রাজনৈতিক প্রসঙ্গ হোক অথবা চলচ্চিত্র, সাহিত্যিক তসলিমা নাসরিন সব সময় অপপটে সত্যি কথা বলতেই পছন্দ করেন। অন্ততপক্ষে যেটি তিনি সঠিক বলে মনে করেন সেটি কখনওই বলতে দ্বিধা করেন না। বাংলাদেশ প্রসঙ্গ হোক অথবা ভারতবর্ষ, তসলিমাকে সবসময় দেখা গিয়েছে সাহসিকতার সঙ্গে নিজের বক্তব্য প্রকাশ করতে।

এবার হইচইয়ে দেখা তিনটি সিনেমা এবং সিরিজ দেখে নিজের মতামত প্রকাশ্যে জানালেন তসলিমা। হইচই একটি খুব জনপ্রিয় বাংলা ডিজিটাল প্লাটফর্ম যেখানে সিনেমা থেকে সিরিজ সবকিছুই দেখতে পান দর্শকরা। ডিজিটাল প্ল্যাটফর্মটি শুধুমাত্র অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের ‘এই রাত তোমার আমার’ সিনেমাটি দেখার জন্যই সাবস্ক্রাইব করেছিলেন লেখিকা।
আরও পড়ুন: 'ছেলে যখন ঘুম থেকে উঠে...', বাবা-মা বা ঈশ্বরকে নয় শুভশ্রী ভয় পান শুধু ইউভানকে!
দুই মহারথীর অসম্ভব সুন্দর সিনেমাটি দেখে মুগ্ধ তসলিমা হইচই রেখে দিয়েছিলেন আরও কয়েকটি ভালো সিরিজ বা সিনেমা দেখার আশায়। এরপর সদ্য মুক্তিপ্রাপ্ত আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, জয়া আহসান অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ দেখে ঠিক একইভাবে মুগ্ধ হন তিনি।
দুটি সিনেমা দেখার পর তসলিমার চোখে পড়ে হৃত্বিক চক্রবর্তী অভিনীত ‘কর্মা কোর্মা’ সিরিজটির দিকে। ঋত্বিক চক্রবর্তী লেখিকার প্রিয় অভিনেতা বলেই তিনি প্রথম সিরিজ দেখা শুরু করেন। হইচইয়ে বহু সিরিজ থাকা সত্ত্বেও সিরিজ দেখার অভ্যাস নেই লেখিকার কিন্তু শুধুমাত্র ঋত্বিকের অভিনয় দেখবেন বলেই তিনি শুরু করেন এই নতুন মুক্তি পাওয়া সিরিজ দেখতে।
তবে প্রথম পর্ব দেখেই তসলিমা ভীষণ বিরক্ত, সঙ্গে তিনি এই কথা ভেবে অবাক হয়ে গিয়েছেন যে ঋত্বিক এই নিম্নমানের সিরিজে অভিনয় করতে কীভাবে রাজি হয়ে গেলেন? ‘কর্মা কোর্মা’ সিরিজের বর্ণনা দিতে গিয়ে লেখিকা বলেন, ‘বাঙালিরা কবে থেকে এত নিম্নমানের সিনেমা ও সিরিজ বানাচ্ছে!’
{{/usCountry}}তবে প্রথম পর্ব দেখেই তসলিমা ভীষণ বিরক্ত, সঙ্গে তিনি এই কথা ভেবে অবাক হয়ে গিয়েছেন যে ঋত্বিক এই নিম্নমানের সিরিজে অভিনয় করতে কীভাবে রাজি হয়ে গেলেন? ‘কর্মা কোর্মা’ সিরিজের বর্ণনা দিতে গিয়ে লেখিকা বলেন, ‘বাঙালিরা কবে থেকে এত নিম্নমানের সিনেমা ও সিরিজ বানাচ্ছে!’
{{/usCountry}}সিরিজ দেখে লেখিকার বিশ্লেষণ, ‘কোর্মা, বিরিয়ানি, রেজালা, নিরাহি এই সমস্ত দর্শকদের খাওয়ালেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। কিন্তু কোনওটাই মুখে দেওয়া গেল না এতটাই অখাদ্য। তেলের সঙ্গে মসলা মেশেনি, চাল ফোটেনি, অন্যদিকে মাংস সেদ্ধ হয়নি। সবই যেন কাঁচা। এত কাঁচা হাতে সিনেমা বা সিরিজ বানানোয় হাত দেওয়াই তো উচিত নয়। বাংলা সংস্কৃতিকে সুস্বাদু করতে হলে পাকা হাতে সংস্কৃতি রান্না করুন।’
আরও পড়ুন: দুষ্কৃতীদের নিগ্রহের শিকার মিঠি, মেয়েকে নিয়ে কোন অজানা আশঙ্কায় কমলিনী?
তসলিমার এই মন্তব্য শুনে বেশ প্রশ্নই বোঝা যাচ্ছে তিনি সিরিজটি দেখে একেবারেই খুশি নন। ইদানিংকালে বাংলা সিরিজে যেভাবে অশ্লীল ভাষা ব্যবহার করা হয় বা দৃশ্য দেখানো হয় তাতে ক্ষুব্ধ লেখিকা। কমেন্ট বক্সেও লেখিকার সঙ্গে একমত হতে দেখা দিয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের। অনেকেই যেমন এই সিরিজটির গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন আবার অনেকে ঋত্বিক চক্রবর্তী যে নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা, সেই বিষয়ে সহমত পোষণ করেছেন।