জাতীয় পুরস্কার জিতল তিন খুদে, সেরা ছবির সম্মানে সম্মানিত ‘চালচিত্র এখন’

ঘোষণা করা হলো ৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। সেন্ট্রাল বোর্ড অফ ফিলম সার্টিফিকেশনের তরফ থেকে প্রতিবছর ভারতীয় চলচ্চিত্র জগতের বিভিন্ন বিভাগে এই স্বীকৃতি প্রদান করা হয়।

Published on: Jul 18, 2026, 20:45:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ঘোষণা করা হল ৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। সেন্ট্রাল বোর্ড অফ ফ্লিম সার্টিফিকেশনের তরফ থেকে প্রতি বছর ভারতীয় চলচ্চিত্র জগতের বিভিন্ন বিভাগে এই স্বীকৃতি প্রদান করা হয়। এই বছর ১৮ জুলাই নতুন দিল্লিতে ন্যাশনাল মিডিয়া সেন্টারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছর জাতীয় পুরস্কারের মঞ্চে উঠে এসেছে এমন কিছু নাম যা চমকে দিয়েছে সকলকে।

জাতীয় পুরস্কার জিতল তিন খুদে, সেরা ছবির সম্মানে সম্মানিত ‘চালচিত্র এখন’
জাতীয় পুরস্কার জিতল তিন খুদে, সেরা ছবির সম্মানে সম্মানিত ‘চালচিত্র এখন’

এই বছর সৌরভ পালধী পরিচালিত ‘অংক কি কঠিন’ সিনেমার ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী পেয়েছে সেরা শিশু শিল্পীর পুরস্কার। অন্যদিকে সেরা সিনেমার সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’। পিছিয়ে নেই বলিউডও। সেরা অভিনেতার সম্মানে সম্মানিত হয়েছেন কার্তিক আরিয়ান। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য এই সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

তবে সেরা অভিনেতার জন্য সম্মানিত হয়েছেন এক দক্ষিণী অভিনেতাও। ‘ব্রম্ভ যুগম’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মানে সম্মানিত হয়েছেন দক্ষিণী অভিনেতা মামুট্টি। অন্যদিকে সেরা হিন্দি ছবি ‘শ্রীকান্ত’, বিনোদনমূলক সেরা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। সেরা ফিচার ফিল্ম ‘আর্টিকেল ৩৭০’।

এই দিন মোট ৪৩ টি জাতীয় পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে ‘লাপাতা লেডিস’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, ‘পুষ্পা ২’, ‘হনুমান’, ‘স্ত্রী ২’, ‘প্রেমালু’, ‘মাঞ্জুমেল বয়েজ’।

আরও পড়ুন: যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

সেরা অভিনেত্রীর দৌড়ে ছিলেন ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য। ছিলেন শ্রদ্ধা কাপুরও, ‘স্ত্রী ২’ ছবির জন্য এই তালিকায় রয়েছেন সাঁই পল্লবীও। তিনি আমরান সিনেমার জন্য সেরা অভিনেত্রীর দৌড়ে ছিলেন। এছাড়া ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘গার্লস উইল বি গার্লস’এর জন্য কানি কুসরুতি ‘জিগরা’-র জন্য আলিয়া ভাটও ছিলেন তালিকায়।

এঁদের মধ্যে ইয়ামি গৌতম ধর ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন। ‘ভক্ষক’ ছবিতে সঞ্জয় মিশ্রের অভিনয় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। অজয় দেবগনের 'ময়দান'ও বিজয়ীদের তালিকায় স্থান পেয়েছে। এই স্পোর্টস ড্রামাটির 'জানে দো' গানে গীতিকার মনোজ মুনতাশিরের অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

'স্ত্রী ২' ছবির 'আজ কি রাত' গানটি, যা তার আকর্ষণীয় সুর এবং হুকস্টেপের জন্য সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল, তার ফলস্বরূপ কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী জাতীয় পুরস্কার লাভ করেন। অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রণদীপ হুডা তাঁর ঐতিহাসিক জীবনীমূলক চলচ্চিত্র ‘স্বাতন্ত্র্যবীর সাভারকর’-এর জন্য শ্রেষ্ঠ নবাগত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন। সুরকার শাশ্বত সচদেব ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনায় জাতীয় পুরস্কার জিতেছেন।