Rachna Banerjee: ২৯ এপ্রিল সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট পর্ব। সাধারণ মানুষ থেকে তারকারা, সকলেই সামিল হয়েছেন এই ভোট উৎসবে। অন্যদের মতো বেলা বাড়তেই নির্দিষ্ট বুথে ভোট দেন অভিনেত্রী তথা তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

চলতি বছরের ভোটের লড়াই কতটা কঠিন, তা নিয়ে কথা বলতে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই বছরের লড়াই অনেক কঠিন। একেবারে মসৃণ লড়াই সেটা কিন্তু নয়। বিগত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যারা দলের মানুষ, যারা কর্মী, সংসদ, বিধায়ক প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছি।’
আরও পড়ুন: 'প্রথম হিরো যে আমায় অপমান করেছে...', রণজয়কে নিয়ে কেন এমন মন্তব্য অভিকার?
রচনা বলেন, ‘এই কয়েকটা মাস ধরে আমরা একটাই বার্তা সকলের কাছে পৌঁছতে চেষ্টা করেছি যে ব্যালট বক্সের সামনে যখন আপনি দাঁড়াবেন ভোট দিতে তখন একবার হলেও আপনি চিন্তা করবেন যে বিগত ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের জন্য কতটা পরিশ্রম করেছেন, কতটা উন্নতি করেছেন, যার সুবিধা প্রতিটি মানুষ ঘরে বসে পাচ্ছেন। এমন নয় যে উনি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন, উনি কাজেও করে দেখিয়েছেন। সেই কথাটা বিচার বিবেচনা করেই এই বছর ভোট হওয়া উচিত।’
আরও পড়ুন: 'একবার দেখারও উপায় নেই...', ‘বিবি পায়রা’-র সাফল্যের মধ্যেও কেন মন খারাপ অর্জুনের?
{{/usCountry}}আরও পড়ুন: 'একবার দেখারও উপায় নেই...', ‘বিবি পায়রা’-র সাফল্যের মধ্যেও কেন মন খারাপ অর্জুনের?
{{/usCountry}}প্রসঙ্গত, ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন রচনা। ওই বছর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জয়ী হন তিনি। চলতি বছরেও ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনার মাঝেই তিনি ব্যস্ত ছিলেন প্রচারের কাজে।