...
...
Next Story

কলকাতায় এসেই নস্টালজিক কপিল দেব, পা ছুঁয়ে সম্মান জানালেন টলি স্টার দেব

বিশ্বজয়ী অধিনায়ক তিনি, ১৯৮৩ সালে ভারতকে তিনি এনে দিয়েছিলেন বিশ্বকাপ। যে ক্রিকেটারের সান্নিধ্যে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। কলকাতায় ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি ক্রিকেট ম্যাচের।

Updated on: Mar 23, 2026, 14:07:09 IST
Advertisement

বিশ্বজয়ী অধিনায়ক তিনি, ১৯৮৩ সালে ভারতকে তিনি এনে দিয়েছিলেন বিশ্বকাপ। যে ক্রিকেটারের সান্নিধ্যে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে, সেই কপিল দেব সম্প্রতি এসেছেন কলকাতায়। কলকাতায় ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি ক্রিকেট ম্যাচের।

কলকাতায় বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব, দেখা করতে এলেন স্বয়ং দেব
কলকাতায় বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব, দেখা করতে এলেন স্বয়ং দেব

ডক্টর ভেস পেজ কাপে সিসিএফসি বনাম ডক্টর ভেজ পেজ একাদশের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয় গতকাল। এই ম্যাচ দেখতেই কলকাতায় আসেন কপিল দেব। তবে শুধু কপিল দেব একা নন, ছিলেন লিয়েন্ডার পেজও। এই ম্যাচেই কপিল দেবের সঙ্গে দেখা করতে আসেন টলিউড অভিনেতা দেব। তিনি নিজেও খেলতে নামের মাঠে।

আরও পড়ুন: পুনর্জন্মের গল্প অতীত! আর্যর জীবনে সশরীরে ফিরে এল রাজনন্দিনী, কি করে সংসার বাঁচাবে অপর্ণা?

দেবের সঙ্গে কপিল দেবের সাক্ষাৎকারের বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। একটি ভিডিয়ো পোস্ট করেন দেব নিজেও। দেবের পোস্ট করা ভিডিয়োয় দেখতে পাওয়া যায় ব্যাট হাতে মাঠে নামছেন দেব। খেলার শেষে পুরস্কার নিতেও দেখা যায় অভিনেতাকে।

আরও পড়ুন: সবে হাসপাতাল থেকে ফিরেছেন ঐন্দ্রিলার বাবা,অসুস্থ মাও, চিন্তায় দিন কাটছে দিদি ঐশ্বর্যর

তবে কপিল দেবকে কাছে পেয়ে যেমন সকলে খুশি ঠিক তেমনি কলকাতায় এলেই আবেগ তাড়িত হয়ে পড়েন কপিল দেব নিজেও। ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাই পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে দেখা যায় কপিল দেবকে।

কলকাতায় এলেই যে তাঁর মনে পড়ে যায় বাঙালির সবথেকে প্রিয় মাছের ঝোলের কথা, সে কথাও জানাতে ভোলেননি তিনি। সবশেষে চিকিৎসকদের উদ্যোগে এই ম্যাচের প্রশংসাতেও পঞ্চমুখ হতে দেখা যায় ক্রিকেটারকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks