বাঙালি এমনিতে ঘোরার ব্যাপারে বরাবরই দী-পু-দা প্রেমী। অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তবে সময় সুযোগ মিললে কিন্তু কাশ্মীরও থাকে তাঁদের ঘোরার বাকেট লিস্টে। বরফ-সাদা পাহাড়, বয়ে চলা নদী, পাহাড়ি বাঁক, পাইন গাছ, স্লেজ গাড়ি, চিনার গাছ, টিউলিপের সমাহার, মুঘল গার্ডেন… সব মিলিয়ে দেখার জিনিস কম নেই। আর কাশ্মীর বললেই যেমন শ্রীনগরের ডাল লেক চোখের সামনে ভাসে, তেমনই সোনমার্গ-গুলমার্গও।

এই গুলমার্গেই ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আর সেখানেক এক বিলাসবহুল রিসর্টের সুইমিং পুলে নিজের ছবি শেয়ার করেছেন। যা দেখে অনেকের মনেই প্রশ্ন, ‘এই ঠান্ডায়, কীভাবে?’ আসলে এই রিসর্টের পুলটিতে রয়েছে হিটিং সিস্টেম। বহু তারকারই ফেভারিট এই রিসর্টটি। যেমন ঝাঁ চকচকে এরঅন্দরসজ্জা, তেমনই এখান থেকে প্রকৃতির শোভাও অসাধারণ।
কী ভাবছেন, আপনি যদি গিয়ে থাকেন এখানে, কেমন খরচ পড়বে? এই রিসর্টটির নাম The Khyber Himalayan Resort & Spa। গুলমার্ডের ফেমাস গন্ডোলা রাইডের থেকে এটির দূরত্ব মিনিট পাঁচেকের। বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এখানে। প্রিমিয়ার রুম থেকে লাক্সারি বা প্রেসিডেন্সিয়াল সুইট, সবই আছে। সবচেয়ে কমদামি রুমটিতে থাকতে, ট্যাক্স সহ আপনার খরচ পড়বে ৩২ হাজার টাকার আশেপাশে। আর সবচেয়ে দামি রুম অর্থাৎ প্রেসিডেন্সিয়াল সুইটের ভাড়া? পকেট থেকে এক রাতের জন্যই খসাতে হবে ট্যাক্স সমেত ৪ লাখ টাকারও বেশি। রিসর্টের মধ্যে পুল-সহ স্পা, জিমের মতো নানান সুযোগ সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: ছোট পর্দার অন্যতম সফল জুটি, দেড় বছরে শেষ হল জি বাংলার মেগা! কাকে তাড়াল আমাদের দাদামণি?
{{/usCountry}}আরও পড়ুন: ছোট পর্দার অন্যতম সফল জুটি, দেড় বছরে শেষ হল জি বাংলার মেগা! কাকে তাড়াল আমাদের দাদামণি?
{{/usCountry}}এমনিতেও সন্দীপ্তার পায়ের তলায় সর্ষে। নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন বহুবার যে ঘুরতে খুব ভালোবাসেন। এমনকী, অভিনেত্রীর বর সৌম্যও তাই। কাজের ফাঁকে সুযোগ পেলেই তাঁরা নতুন জায়গায় বেরিয়ে পড়েন।
এক সাক্ষাৎকারে সন্দীপ্তা বলেছিলেন, ‘একটা বিষয় দেখে অবাক লাগল, আগে তিনমাস কোথাও না গেলেই আমার মনে হত কতদিন কোথাও যাওয়া হয়নি। আর এখন সৌম্যর দেখি দেড়মাস কোথাও না যাওয়া হলেই অস্বস্তি শুরু হয়। ও আমার থেকেও বেশি বেড়াতে ভালোবাসে।’