Tonni Laha Roy: 'আমার প্রথম লং ডিস্টেন্স রিলেশনশিপ...', নতুন সম্পর্কে জড়ালেন তন্বী?

Tonni Laha Roy: ব্যক্তিগত সম্পর্ক হোক অথবা পেশাগত, তন্বী লাহা রায়ের মুখে বারবার শোনা গিয়েছে মন ভাঙার কথা। দু'বছর হয়েছে মাকে হারিয়েছেন তিনি, সঙ্গে রয়েছে সম্পর্ক হারানোর কষ্ট। কিন্তু এবার সেই সবকিছু ভুলে একটা সুন্দর প্রাণোচ্ছল ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

Published on: Jun 1, 2026, 12:57:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Tonni Laha Roy: ব্যক্তিগত সম্পর্ক হোক অথবা পেশাগত, তন্বী লাহা রায়ের মুখে বারবার শোনা গিয়েছে মন ভাঙার কথা। দু'বছর হয়েছে মাকে হারিয়েছেন তিনি, সঙ্গে রয়েছে সম্পর্ক হারানোর কষ্ট। পেশাগত দিক থেকেও বারবার হতে হয়েছে অপমানিত। কিন্তু এবার সেই সবকিছু ভুলে একটা সুন্দর প্রাণোচ্ছল ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

নতুন সম্পর্কে জড়ালেন তন্বী?
নতুন সম্পর্কে জড়ালেন তন্বী?

ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার মনে হয় আমি আমার ফরেনার বয়ফ্রেন্ডকে পেয়ে গিয়েছি। আমার প্রথম লং ডিস্টেন্স রিলেশনশিপ। তোমাকে আবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি আমি।’

আরও পড়ুন: দর্শনা নয়, সৌরভ নিজের ওয়ালপেপারে রাখেন কার ছবি? ফাঁস করলেন শুভশ্রী

এইটুকু দেখে হয়তো অনেকেরই মনে হতে পারে, রাজদীপকে ভুলে হয়তো তন্বী আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু সে সবকিছু নয় বরং এই ক্যাপশনটি তিনি লিখেছেন তার আদরের বোনপোর জন্য। যে ছোট্ট মিষ্টি খুদে এই মুহূর্তে রয়েছে বিদেশে আর যাকে নিয়েই এই পোস্ট অভিনেত্রীর।

যে ছবি তিনটি পোস্ট করেছেন তন্বী সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটা ছোট্ট মিষ্টি খুদে মিমির কোলে বসে হাসছে। প্রিয় মানুষটিকে কোলে নিতে পেরে বেজায় খুশি অভিনেত্রীও। এই খুদের জন্যই তন্বী লিখেছেন, সে তার ছোট ছোট আঙুলগুলো দিয়ে আমার হাত ধরে থাকে। ছোট্ট হৃদয় আর ৩২ নট আউট!

আরও পড়ুন: শুরু হল ‘দেশু ৭’- এর পথ চলা, রবিবারের দুপুরে অনুষ্ঠিত হল ছবির শুভ মহরত

প্রসঙ্গত, তন্বী সর্বশেষ অভিনয় করেছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মীরা চরিত্রে। চরিত্রটি ধূসর চরিত্র হলেও এই চরিত্রের মধ্যে অনেকগুলি শেড ছিল, কিন্তু মীরা চরিত্রটিকে আচমকাই ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী, যার আভাস পাওয়া গিয়েছিল তন্বীর ফেসবুক পোস্টে।

এদিকে ব্যক্তিগত জীবনে রাজদীপ গুপ্তর সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়ার পর তিনি এখন সিঙ্গল। পরিবার এবং কাজ নিয়েই সদা ব্যস্ত থাকতে চান তিনি। মাঝেমধ্যেই একাই বেরিয়ে যান অজানা পথের দিকে।