...
...
Next Story

Tonni Laha Roy:'তোমার হাতের রান্নাগুলো আমায় আর করে দেওয়ার কেউ নেই...', মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ তন্বী

Tonni Laha Roy: ছোট পর্দার জনপ্রিয় মুখ তন্বী লাহা রায়। ২০২৪ সালের ১৪ মে মাসে মাকে হারিয়েছিলেন নায়িকা। তবে তাঁর মায়ের স্মৃতি আজও তাঁর মনে উজ্জ্বল। তাই মা-কে হারানোর এই দিনে ফের আবেগ ভাসলেন নায়িকা।

Published on: May 14, 2026, 14:54:39 IST
Advertisement

Tonni Laha Roy: ছোট পর্দার জনপ্রিয় মুখ তন্বী লাহা রায়। ২০২৪ সালের ১৪ মে মাসে মাকে হারিয়েছিলেন নায়িকা। তবে তাঁর মায়ের স্মৃতি আজও তাঁর মনে উজ্জ্বল। তাই মা-কে হারানোর এই দিনে ফের আবেগ ভাসলেন নায়িকা।

মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ তন্বী
মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ তন্বী

তিনি মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, '১৪ মে ২০২৪ থেকে ১৪ মে ২০২৬, ২ বছর তোমার ছাড়া মা। যে লেজের মতো তোমার পিছনে পিছনে ঘুরতো। কোথাও একা ছেড়ে গেলে কেঁদে ভাসাতো, তোমার আঁচল ধরে থাকতো সারাক্ষণ, সে-ই এতোগুলো দিন তোমায় ছাড়া। আজও বিশ্বাস হয় না। জানি এটাই জীবন কিন্তু তোমায় বড্ড তাড়াতাড়ি চলে যেতে হল না ফেরার দেশে।'

আরও পড়ুন: আমিরের ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় আপডেট! শরমন, মাধবন ছাড়াও থাকতে পারেন এই জনপ্রিয় অভিনেতা?

তিনি আরও লেখেন, ‘তোমায় খুব মিস করি রোজ একটু করে বেশি। তোমার হাতের রান্নাগুলো আমায় আর করে দেওয়ার কেউ নেই। নিজের হাতে আমার জন্য নতুন জামা, হাতে বানানো গয়নাও করে দেওয়ার কেউ নেই তো। জানি না কবে দেখা হবে। তবে তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, জানি তো ওপর থেকে তুমি আমাদের দেখছো। তাই না মা। অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো।’

আরও পড়ুন: 'রাতারাতি বুড়ো হয়ে…', মহিলাদের বয়স বেড়ে গেলে কাজের ক্ষেত্রে কী প্রভাব পড়ে তা নিয়ে মুখ খুললেন টাবু!

একটি পোস্ট করে লিখেছিলেন, 'কোথায় আছো এখন? আবার কবে দেখা পাবো? আদৌও পাবো তো? অনেকদিন তোমায় বিরিয়ানি খাওয়ানো হয়নি মা। তবে তুমি যে কাজটা করতে সব থেকে ভালোবাসতে মানে অসহায়, দরিদ্রদের দান করতে, খাওয়াতে। সেটাই করব তোমার জন্মদিনে। ওটাই তোমার জন্মদিনের উপহার। জানি তুমি খুশি হবে। আর একটা কথা..., না থাক, কথার শেষ হবে না। অনেক কথাই বাকি রয়ে গিয়েছে। ভালো থেকো মা, হ্যাপি বার্থ ডে।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks