টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী।সম্প্রতি নিজের একটা ছবি দিয়ে সকলকের নজর কেড়েছেন নায়ক। পরনে কেবল তোয়ালে। মিরর সেলফিতে খালি গায়ে সিক্স প্যাক।

বুধবার সকাল সকাল অভিনেতা তাঁর দুটি ছবি স্পষ্ট করেন। দুটি ছবিতেই পরনে কেবল সাদা তোয়ালে। খালি গায়ে নায়কের সিক্স প্যাক। কিন্তু দুটি ছবির মধ্যে একটি অমিলও রয়েছে। এই অমিলটা সময়ের। একটি তাঁর বর্তমান সময়ে ছবি আর একটি তাঁর ৩০ বছর আগের ছবি। তবে দুই ছবির মাধ্যমে এটা স্পষ্ট যে এতটা সময় ধরে তিনি নিজেকে একই রকম ভাবে ধরে রেখেছে।
আরও পড়ুন: মুম্বইয়ের কারজাতে জমি বিক্রি করেছেন সোনু নিগম! গায়ক কত লাখ টাকা পেলেন জানেন?
ছবি দুটি শেয়ার করে টোটা নিজেও তেমনটাই লেখেন। তিনি ক্যাপশনে লেখেন, '৩০ বছর পরেও ফিটনেস ও তোয়ালের প্রতি আমার মোহ অব্যাহত রয়েছে।'
নায়কের এই ছবি সামনে আসতেই নেটজেনরা ভালোবাসা ও প্রশংসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, 'আশ্চর্য হলাম স্যার.... আপনি এপিক।' আর একজন লেখেন, 'ওয়াও স্যার, আপনি সত্যিই একজন অসাধারণ মানুষ। অনুপ্রেরণা। সবসময় এভাবেই সুন্দর থাকুন। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি আবার কোনও সুদর্শন পুরুষের প্রেমে পড়েছি।' আর একজন লেখেন, 'আপনাকে এখন আরও সুদর্শন লাগছে, পূজা সিনেমাটিতে আপনাকে দেখার পর থেকেই আমি আপনার প্রেমে পড়েছি।'
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন? কী হয়েছিল অভিনেতার? প্রকাশ্যে আসল ঘটনা
আবার অনেক নায়কের 'চোখের বালি' ছবির প্রসঙ্গও টেনেছেন। সেই ছবিতে জলে নেমে পদ্ম তোলার একটি দৃশ্য ছিল। সেখানেও খালি গায়ে দেখা গিয়েছিল নায়ককে। সেই ছবির প্রসঙ্গ টেনে একজন লেখেন, 'চোখের বালির বিহারীর কথা মনে পড়ে গেল তো!!' নায়কের আর এক ভক্তও এই প্রসঙ্গে লেখেন, 'এইটা আর তারপর চোখের বালিতে বিহারী চরিত্রটি...।'
{{/usCountry}}আবার অনেক নায়কের 'চোখের বালি' ছবির প্রসঙ্গও টেনেছেন। সেই ছবিতে জলে নেমে পদ্ম তোলার একটি দৃশ্য ছিল। সেখানেও খালি গায়ে দেখা গিয়েছিল নায়ককে। সেই ছবির প্রসঙ্গ টেনে একজন লেখেন, 'চোখের বালির বিহারীর কথা মনে পড়ে গেল তো!!' নায়কের আর এক ভক্তও এই প্রসঙ্গে লেখেন, 'এইটা আর তারপর চোখের বালিতে বিহারী চরিত্রটি...।'
{{/usCountry}}প্রসঙ্গত, টোটা ফিটনেস নিয়ে দারুণ সচেতন। দেখে বোঝার উপায়ই নেই যে, তাঁর বয়স হয়েছে ৪৮। নিয়মিত শরীরচর্চা করেন। ডায়েটেও থাকে কড়া নজর। তবে কোনও ফ্যান্সি খাবার নয়, বরং অভিনেতার ডায়েটে থাকে ঘরে তৈরি ভাত-ডাল-তরকারি। আর ভাতটাও সাধারণ চালের, ব্রাউন রাইস নয়।