ফের নিজের টপার স্থান দখল করল স্টার জলসার ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। রেটিং উঠেছে ৭.৩। আন্ডারকভার এজেন্ট স্বামী-স্ত্রীর গল্প, সমাজের উঁচু স্তরের ভিতরে লুকিয়ে থাকা অন্ধকার জগতকে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। সঙ্গে গল্পে রোমাঞ্চ, অ্যাকশন প্যাকড সিন তো আছেই।

দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে রাঙামতি তীরন্দাজ আর প্রফেসর বিদ্যা ব্যানার্জী। দুটি ধারাবাহিকের রেটিংই ৭.২। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা আর ও মোর দরদিয়া, রেটিং উঠেছে ৭.১। এবারেও রাঙামতি-র কাছে স্লট হারাল তারে ধরি ধরি মনে করি। পল্লবী শর্মার কামব্যাক মেগা নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও, সেভাবে এখনও জমিয়ে বসতে ব্যর্থ। চতুর্থ স্থানে তারে ধরি ধরি মনে করি।
আরও পড়ুন: কম্পাস-এর ‘বিহান’ অর্কপ্রভ এত ভালো গাইতে পারেন! মান্না দে-র গানে তুললেন ঝড়, দেখুন সেই ভিডিয়ো
আর পাঁচ নম্বরে রয়েছে লক্ষ্মী ঝাঁপি, রেটিং এসেছে ৬.৪। আর স্লট ছিনিয়ে নিয়েছে চিরদিনই তুমি যে আমার-এর থেকে। যবে থেকে দিতিপ্রিয়া রায় এই ধারাবাহিক ছেড়েছেন, তবে থেকেই কমেছে রেটিং। টানটান সব পর্ব দেখিয়েও সেভাবে টানতে পারছে না দর্শক। এমনকী নতুন আসা নায়িকা শিরিন পালও বাড়াতে পারল না টিআরপি।
আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকে! কবে মুক্তি পাচ্ছে হরর কমেডি ভূত বাংলা?
{{/usCountry}}আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকে! কবে মুক্তি পাচ্ছে হরর কমেডি ভূত বাংলা?
{{/usCountry}}এদিকে প্রফেসর বিদ্যা ব্যানার্জীর কাছে স্লট হারিয়ে আমাদের দাদামণি ৬.০ রেটিং পেয়ে ষষ্ঠ স্থানে। স্লট না পেলেও, বেশ করেছি প্রেম করেছি-র রেটিং ৫.৯, পেয়েছে সপ্তম স্থান। এদিকে মাঝে ভালো রেটিং পেলেও, চলতি সপ্তাহে চিরসখা আর জোয়ার ভাঁটা যৌথভাবে করেছে স্লট দখল। রেটিং এসেছে ৫.৮।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:
প্রথম: পরশুরাম আজকের নায়ক (৭.৩)
দ্বিতীয়: রাঙামতি তীরন্দাজ/ প্রফেসর বিদ্যা ব্যানার্জী (৭.২)
তৃতীয়: পরিণীতা/ ও মোর দরদিয়া (৭.১)
চতুর্থ: তারে ধরি ধরি মনে করি (৬.৮)
পঞ্চম: লক্ষ্মী ঝাঁপি (৬.৪)
ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার/ আমাদের দাদামণি (৬.০)
সপ্তম: বেশ করেছি প্রেম করেছি (৫.৯)
অষ্টম: চিরসখা/ জোয়ার ভাঁটা (৫.৮)
নবম: তুই আমার হিরো (৫.১)
দশম: কনে দেখা আলো (৫.০)
নবম স্থানে তুই আমার হিরো ধারাবাহিকটি, আর দশ নম্বরে কনে দেখা আলো। নন ফিকশনের কথা বললে সারেগামাপা-র রেটিং এসেছে ৪.৮।