...
...
Next Story

বিচ্ছেদের জল্পনা অতীত, সোনার সংসার অ্যাওয়ার্ড শোয়ে প্রথমবার অনামিকাকে নিয়ে হাজির উদয়

গত বছরের শেষের দিক থেকেই উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তীর সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই ভেবেছিলেন, ‘পরিণীতা’ ধারাবাহিকে পারুলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ার জন্যই হয়তো এই দূরত্ব তৈরি হয়েছে অনামিকা এবং উদয়ের মধ্যে।

Updated on: Mar 16, 2026, 22:19:34 IST
Advertisement

গত বছরের শেষের দিক থেকেই উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তীর সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই ভেবেছিলেন, ‘পরিণীতা’ ধারাবাহিকে পারুলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ার জন্যই হয়তো এই দূরত্ব তৈরি হয়েছে অনামিকা এবং উদয়ের মধ্যে।

সোনার সংসার অ্যাওয়ার্ড শোয়ে অনামিকাকে নিয়ে হাজির উদয়
সোনার সংসার অ্যাওয়ার্ড শোয়ে অনামিকাকে নিয়ে হাজির উদয়

অনেকে আবার এও ভেবেছিলেন, এই মুহূর্তে অনামিকা তেমনভাবে কাজ পাচ্ছেন না, অন্যদিকে ‘পরিণীতা’ ধারাবাহিকের লিডিং রোলে রয়েছেন উদয়। কাজের দিক থেকেও হয়তো সমস্যা তৈরি হয়েছে দম্পতির মধ্যে, এমনটাই মনে করেছিলেন অনেকে। যদিও সেই সমস্ত গুঞ্জন ভেঙে দিয়ে অনামিকা নিজেই পোস্ট করেছিলেন, তিনি উদয়ের সঙ্গে ভালই রয়েছেন।

আরও পড়ুন: হাসপাতালের পোশাকে দেখা গেল জাকির খানকে, সব ঠিক আছে তো? উদ্বিগ্ন ভক্তরা

এবার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড শোয়ে অনামিকাকে নিয়ে এলেন উদয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ‘পরিণীতা’ ধারাবাহিকটি এই বছর একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে জি বাংলার তরফ থেকে।

অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদয় বলেন, ‘এই প্রথম অ্যাওয়ার্ড শোয়ে এলাম বউকে নিয়ে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ভীষন খুশী।’ উদয়ের কথার সম্মতি জানিয়ে পাশে দাঁড়িয়ে হাসিমুখে মাথা নাড়াতে দেখা যায় অনামিকাকে।

এরপরেই উদয় অনামিকাকে উদ্দেশ্য করে বলেন, ‘গিন্নি কিছু বলবে?’ উত্তরে অভিনেত্রী বলেন, ‘অল দ্যা বেস্ট।’ এরপর যখন সাংবাদিকদের তরফ থেকেও অনামিকাকে কিছু বলতে অনুরোধ করা হয় তখন তিনি বলেন, ‘আমি কী বলব?’

এরপরেই যখন সাংবাদিকদের তরফ থেকে একজন বলেন, ‘তোমার বর তো এখন রুল করছে সবার মনে, তুমি কিছু বলো।’ সেই কথার উত্তরে অনামিকা হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ আমি তো স্পেলবাউন্ড হয়ে গিয়েছি।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe