Ujaan Ganguly: ফের বড় পর্দায় রাহুল! উজানের আগামী ছবি ‘কাতুকুতু বুড়ো’- তে সবচেয়ে বড় চমক
Ujaan Ganguly: ‘কাতুকুতু বুড়ো’, এই নামটা শুনলেই মনে পড়ে যায় ছোটবেলার কবিতার কথা। সুকুমার রায়ের লেখা আবোল তাবোল কবিতার একটি অন্যতম কবিতা ছিল এটি। এবার ছোটবেলার এই কবিতার নামেই আছে চলেছে আস্ত একটি ছবি, পরিচালনায় উজান গঙ্গোপাধ্যায়।
Ujaan Ganguly: ‘কাতুকুতু বুড়ো’, এই নামটা শুনলেই মনে পড়ে যায় ছোটবেলার কবিতার কথা। সুকুমার রায়ের লেখা আবোল তাবোল কবিতার একটি অন্যতম কবিতা ছিল এটি। এবার ছোটবেলার এই কবিতার নামেই আছে চলেছে আস্ত একটি ছবি, পরিচালনায় উজান গঙ্গোপাধ্যায়।
উজানের আগামী ছবি ‘কাতুকুতু বুড়ো’- তে সবচেয়ে বড় চমক
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। শুধু তাই নয়, একজন লেখক এবং পরিচালক হিসেবে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন অ্যানিমেটেড সিরিজ ‘কুরুক্ষেত্র’-তে। এবার প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি পরিচালনা করতে চলেছেন তিনি।
যদিও এই ছবির কথা আগেই জানিয়েছিলেন উজান। শ্রীকান্ত মেহেতা এবং মহেন্দ্র শনি প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই। এই ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়, রাপূর্ণা ভট্টাচার্য সহ অভিনয় করেছেন অনেকে। রাপূর্ণা নিজে একজন সংগীতশিল্পী, এই প্রথম অভিনয় জগতে পদার্পণ করতে চলেছেন তিনি।
তবে এখানেই শেষ নয়। এই ছবিতে রয়েছে আরও একটি চমক। এই সিনেমার মাধ্যমেই আরও একবার বড় পর্দায় দর্শকরা দেখতে পাবেন রাহুল অরুণোদায় বন্দ্যোপাধ্যায়কে। খুব স্বাভাবিকভাবে এই ছবিটি দর্শকদের কাছে যে একটি স্পেশাল ছবি হতে চলেছে তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, এই ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েছিলেন উজান। পায়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল ফলে বেশ কিছু সময় ঘরবন্দি থাকতে হয়েছিল তাঁকে। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তিনি ফিরে এসেছিলেন কাজে এবং এবার বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত কাতুকুতু বুড়ো।
উল্লেখ্য, গত মার্চ মাসে আচমকাই দুর্ঘটনার কবলে পরেন রাহুল বন্দোপাধ্যায়। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিক শুটিং চলাকালীন জলে তলিয়ে যান তিনি। যদিও এই দুর্ঘটনার দায় স্বীকার করতে নারাজ ছিলেন প্রযোজনা সংস্থা ফলে গোটা ঘটনাটি এখন তদন্তের অধীনে রয়েছে।
Home/Entertainment/Ujaan Ganguly: ফের বড় পর্দায় রাহুল! উজানের আগামী ছবি ‘কাতুকুতু বুড়ো’- তে সবচেয়ে বড় চমক