একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছেন বাদশা। ২০২৪ সালে তাতেরি নামের একটি গানের ট্রেলার প্রকাশ্যে এনেছিলেন তিনি। এবার গানটি মুক্তি পাওয়ার পর একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছেন সংগীতশিল্পী। বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে এই গানটি নিয়ে। গায়ক ক্ষমা চাইলেও তাঁর উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন অনেকেই।

এই সব কিছুর মধ্যেই এবার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে খুনের হুমকি পেলেন বাদশা। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক পোস্টে স্কিনশট ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি নোট যা দেখে স্পষ্ট হয়ে যায় যে এবার গ্যাংস্টারের নিশানায় রয়েছেন বাদশা।
আরও পড়ুন: হাসপাতালের পোশাকে দেখা গেল জাকির খানকে, সব ঠিক আছে তো? উদ্বিগ্ন ভক্তরা
জানা গিয়েছে, এই ফেসবুক পোস্ট রণদীপ মালিক অনিল পন্ডিত নামের একটি একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই ব্যক্তি লরেন্সের গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এই পোষ্টের মাধ্যমে পানিপথে গুলি চালানোর দায় স্বীকারও নেওয়া হয়েছে।
এই পোস্টে হিন্দি ভাষায় লেখা, গায়ক বাদশা, তুমি হরিয়ানা সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। ২০২৪ সালের শুরুতে আমরা তোমাকে তোমার ক্লাবে একটি ট্রেলার দেখিয়েছিলাম, এবার সরাসরি তোমার কপালে গুলি করব।
আরও পড়ুন: বড় পর্দার পর এবার মিনি সিরিজে শ্যামৌপ্তি, সঙ্গী হবেন ঐশ্বর্য-ঐন্দ্রিলা
{{/usCountry}}আরও পড়ুন: বড় পর্দার পর এবার মিনি সিরিজে শ্যামৌপ্তি, সঙ্গী হবেন ঐশ্বর্য-ঐন্দ্রিলা
{{/usCountry}}এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ২০২৪ সালে বাদশা প্রথম আক্রান্ত হয়েছিলেন। ওই বছর এক ভোরে চন্ডিগড়ের সেক্টর ২৬ এলাকায় দুটি নাইট ক্লাবের সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল যার অন্যতম লক্ষ্য ছিল বাদশার ক্ষতি। ওই ঘটনার কিছু দিনের মধ্যেই গায়কের থেকে মোটা অংকের অর্থ চেয়ে ফোন এসেছিল গ্যাংস্টারের জলের তরফ থেকে। সেই সময় যদিও ব্যাপারটি নিয়ে গুরুত্ব দিতে চাননি বাদশা, তবে এবার যে হুমকি এলো তাতে কিছুটা হলেও চিন্তার কারণ থেকেই যায়।