...
...
Next Story

Urmila Matondkar: প্রাক্তন স্বামী দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করতেই রহস্যময় পোস্ট উর্মিলার

Urmila Matondkar: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের প্রাক্তন স্বামী মহসিন আখতার তাঁর দ্বিতীয় বিয়ের সম্বর্ধনা অনুষ্ঠানের একগুচ্ছ নতুন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

Published on: Aug 12, 2026, 13:30:26 IST
Advertisement

Urmila Matondkar: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের প্রাক্তন স্বামী মহসিন আখতার তাঁর দ্বিতীয় বিয়ের সম্বর্ধনা অনুষ্ঠানের একগুচ্ছ নতুন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। মহসিন তাঁর বর্তমান স্ত্রী নিধি ভাটের জন্য একটি নোট লিখেছেন এবং সেখানে নিজের স্ত্রীকে শান্তির অন্যতম ঠিকানা বলে অভিহিত করেছেন।

প্রাক্তন স্বামী দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করতেই রহস্যময় পোস্ট উর্মিলার
প্রাক্তন স্বামী দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করতেই রহস্যময় পোস্ট উর্মিলার

মহসিনের পোস্ট

মহসিন যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি গোলাপী শেরওয়ানি পরে রয়েছেন। নিধা পরে রয়েছেন লেহেঙ্গা। ছবিটি পোস্ট করে ক্যাপশনে মহসিন লেখেন, তুমি শুধু আমার স্ত্রী হওনি। তুমি হয়ে উঠেছ আমার ঘর, আমার শান্তি এবং আমার প্রতিদিনের সব থেকে প্রিয় অংশ। তোমাকে আমার জীবনে আনার জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের যাত্রার প্রতিটি অধ্যায়ে তোমাকে আগলে রাখবো। তোমার পাশে থাকব, ভালোবাসব। আমাদের জন্য, চিরকালের জন্য এবং সেই সুন্দর জীবনের জন্য যা আমরা একসঙ্গে করতে চলেছি। আমার হওয়ার জন্য ধন্যবাদ, তোমার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবো।

আরও পড়ুন: প্রথম ছবিতেই রিজেক্ট, অফার যায় কোয়েলের কাছে,কোন ছবি থেকে বাদ পড়েছিলেন নবমিতা?

প্রাক্তন স্বামী দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করতেই রহস্যময় পোস্ট উর্মিলার

চলতি বছরের জুন মাসে মহসিন তার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছিলেন। একটি আবেগঘন নোটে তিনি পুনরায় ভালোবাসা খুঁজে পাওয়া এবং স্ত্রীর সাথে নতুন যাত্রা শুরু করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখানে লেখা ছিল, ‘বিশুদ্ধ নিয়ত, খাঁটি ভালোবাসা, এবং ধৈর্য ও কৃতজ্ঞতায় পূর্ণ একটি হৃদয়। নিজের আত্মাকে পবিত্র রাখুন, পথ চলতে চলতে নিজেকে সারিয়ে তুলুন, এবং বিশ্বাস রাখুন যে আল্লাহর বিধানই সর্বদা সর্বোত্তম। তাঁর নিখুঁত সময়ে, আমার অপরূপা স্ত্রী @nidhab_, তিনি আমাকে তোমার আন্তরিকতা দিয়ে পুরস্কৃত করেছেন এবং আশীর্বাদ করেছেন। তুমি আমার জীবনে আলো এনেছ। তাই ধন্যবাদ আমার ভালোবাসা।’

উর্মিলা এবং মহসিন ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সংসার শুরু করেন কিন্তু ২০২৪ সালে তাঁদের দাম্পত্য জীবনে সমস্যার খবর প্রথম সামনে উঠে আসে। ওই একই বছর সেপ্টেম্বর মাসে ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী জানা যায়, উর্মিলা মুম্বইয়ের একটি আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

আরও পড়ুন: ছেলে কথা শুনছে না, রাজি করাতে পারলেই নগদ অর্থ পুরস্কার, মজার পোস্ট জয়জিতের

কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন এবং মডেল উর্মিলার প্রথম দেখা হয় ২০১৪ সালে ডিজাইনার মনীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে। প্রকৃতপক্ষে, ২০১৬ সালে যখন এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন তাদের সেই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত অল্প কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মধ্যে মনীশও ছিলেন। উর্মিলা ও মহসিন অমৃতসরের স্বর্ণ মন্দির দর্শনের পর নিকাহ সম্পন্ন করেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe