Sourav Ganguly biopic: সৌরভের ছেলেবেলার চরিত্রে মনোজ বাজপেয়ীর ছেলে! কোন বাঙালি কন্যা হবেন তরুণী ডোনা?
Sourav Ganguly biopic: শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত ছবি দাদা- এর শ্যুটিং। এই ছবিটি হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা অভিনয় করবেন রাজকুমার রাও। তবে জানেন কি সৌরভের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাকে?
Sourav Ganguly biopic: শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘দাদা’- এর শ্যুটিং। এই ছবিটি হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা অভিনয় করবেন রাজকুমার রাও। তবে জানেন কি সৌরভের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাকে?
সৌরভের ছেলেবেলার চরিত্রে মনোজ বাজপেয়ীর ছেলে! কোন বাঙালি কন্যা হবেন তরুণী ডোনা?
সৌরভের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন বেদান্ত সিং। যিনি ইতিমধ্যেই বেশ কিছু যুব চরিত্রে অভিনয় করে সকলের নজর করেছেন। সব থেকে বড় কথা, ‘ফ্যামিলি ম্যান’ সিরিজে মনোজ বাজপেয়ীর চরিত্র শ্রীকান্ত তিওয়ারির ছেলের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এবার সৌরভের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন বেদান্ত।
সৌরভের বাবা চন্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। মায়ের ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা আঢ্য। তিনি অভিনয় করবেন নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে। সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল দেব বসুকে।
এছাড়াও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রে অভিনয় করবেন গজরাজ রাও। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী তান্যা মানিকতলা। তবে কিশোরী ডোনার চরিত্রে অভিনয় করবেন এক বাঙালি। তিনি হলেন অভিনেত্রী সৃজা ভট্টাচার্য। ক্লাস সেভেনের সৃজা ইতিমধ্যেই একাধিক সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করেছেন।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং, যার কিছুটা অংশ মুম্বইতেই শুটিং হয়েছে। এছাড়াও সৌরভের ছোটবেলার মুহূর্তগুলো তুলে ধরার জন্য বেছে নেওয়া হয়েছে সৌরভের জন্মস্থান কলকাতাকে। বেহালার বীরেন রায় রোড এখন ভীষণ ব্যস্ত কারণ সৌরভের ছোটবেলার সেই মুহূর্ত এবার উঠে আসছে ক্যামেরার কারসাজিতে।
আগামী ১৫ দিন বেহালায় চলবে শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি এখন শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত। সৌরভের ছোটবেলায় তিনি কী কী করতেন, কখন বাড়ি থেকে খেলতে যেতেন, ডোনার সঙ্গে বাড়ির জানালা থেকে কীভাবে ইশারায় কথা বলতেন এই সবকিছুই নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করা হচ্ছে।
Home/Entertainment/Sourav Ganguly Biopic: সৌরভের ছেলেবেলার চরিত্রে মনোজ বাজপেয়ীর ছেলে! কোন বাঙালি কন্যা হবেন তরুণী ডোনা?