...
...
Next Story

রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা, কোন ছবিতে অভিনয় করবেন তিনি?

‘মেম বউ’ ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিনীতা চট্টোপাধ্যায়। অনেকেই ভাববেন তিনি বোধ হয় বিদেশি, বাচনভঙ্গি থেকে শুরু করে অভিনয় সবকিছু দিয়েই তিনি মন জয় করে নিয়েছিলেন সকলের। কিন্তু মাত্র একটি ধারাবাহিকের অভিনয় করার পর আর তাকে দেখতে পাওয়া যায়নি অভিনয় করতে।

Published on: Jul 25, 2026, 22:06:36 IST
Advertisement

‘মেম বউ’ ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিনীতা চট্টোপাধ্যায়। অনেকেই ভাববেন তিনি বোধ হয় বিদেশি, বাচনভঙ্গি থেকে শুরু করে অভিনয় সবকিছু দিয়েই তিনি মন জয় করে নিয়েছিলেন সকলের। কিন্তু মাত্র একটি ধারাবাহিকের অভিনয় করার পর আর তাকে দেখতে পাওয়া যায়নি অভিনয় করতে।

রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা
রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা

খুব সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, রাজনৈতিক কারণেই বাংলা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন মুম্বই। তবে বিজেপি সরকার আসার পর আবার বাংলায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। এর কিছু দিনে পরেই এবার জানা গেল একেবারে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে বিনীতাকে।

আরও পড়ুন: অবশেষে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ, Gen Z কে দেখে অনুপ্রাণিত শিলাজিৎ

পরিচালক দীপঙ্কর ঘোষের পরিচালনায় ‘ডাব্বা কাকা’ ছবিতে অভিনয় করবেন তিনি। অভিনেত্রীর চরিত্রের নাম উমা। রথের দিন হয় ছবির শুভ মহরত। যদিও বিনীতার এই ছবির আগে অন্য একটি ছবিতে প্রথম কাজ করেছিলেন তিনি কিন্তু সেই ছবিটি মুক্তির আলো দেখতে পায়নি।

বিনীতা অভিনীত সেই ছবির নাম ছিল ‘ক্লোন’। ছবিতে অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় আর রাহুলের সঙ্গে আগের সরকারের সম্পর্ক ভালো না থাকার কারণেই সেই ছবি আটকে দেওয়া হয়। তবে সরকার বদলের পর অভিনেত্রী আশাবাদী যে আগামী দিনে ক্লোন মুক্তি পাবে বড় পর্দায়।

রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা

ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাইকেল নিয়ে মেঠো পথ ধরে একজন ব্যক্তি এগিয়ে চলেছেন। ওই ব্যক্তির কাঁধে বিরাট বড় ডাব্বা। সেই ডাব্বায় কি আছে সেটা দেখার জন্য সেই ব্যক্তির পিছন পিছন ছুটে চলেছে কয়েকজন শিশু।

আরও পড়ুন: স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে কুসুমের কাছে হাত পাতল ইন্দ্রানী, তবে কি এবার মিটবে দূরত্ব?

ডাব্বা কাকা গল্প প্রসঙ্গে

একটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির গল্প। সিনেমায় একজন গ্রাম্য বাঙালি গৃহবধুর চরিত্রে অভিনয় করবেন বিনীতা। তবে বাঙালি ঘরোয়া মেয়ে হলেও সে একজন প্রতিবাদী মেয়ে। কিন্তু কি নিয়ে প্রতিবাদ অথবা গল্পের শেষে কি হবে সেটা তো একমাত্র জানা যাবে ছবি মুক্তি পেলে।

ছবিতে বিনীতা ছাড়া অভিনয় করবেন ঋষভ বসু, আরিয়ান ভৌমিক, ঐশ্বর্য সেন, অনিন্দ্য সেন গুপ্ত, সোহিনী গুহ রায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথমেই বড় পর্দায় আসবে এই ছবিটি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks