...
...
Next Story

ভোট দিতে এসেও তা না দিয়ে ফিরে যেতে হল চিরঞ্জিতকে? কী এমন ঘটল?

বুধবার অর্থাৎ আজ রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ইতিমধ্যেই বুথে বুথে ভিড় জমেছে। বুথে বুথে দেখা মিলেছে টলিতারকাদেরও। তাঁদের মধ্যে অন্যতম হলেন চিরঞ্জিত চক্রবর্তী। সকাল সকাল স্বস্ত্রীক ভোট দিতে এসেছিলেন তিনি। কিন্তু ভোট দিতে এসেও না দিয়ে ফিরে যেতে হল তাঁকে? কিন্তু কেন জানেন?

Published on: Apr 29, 2026, 11:06:39 IST
Advertisement

বুধবার অর্থাৎ আজ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ইতিমধ্যেই বুথে বুথে ভিড় জমেছে। বুথে বুথে দেখা মিলেছে টলি-তারকাদেরও। তাঁদের মধ্যে অন্যতম হলেন চিরঞ্জিত চক্রবর্তী। সকাল সকাল স্বস্ত্রীক ভোট দিতে এসেছিলেন তিনি। কিন্তু ভোট দিতে এসেও না দিয়ে ফিরে যেতে হল তাঁকে? কিন্তু কেন জানেন?

ভোট দিতে এসেও তা না দিয়ে ফিরে যেতে হল চিরঞ্জিতকে? কী এমন ঘটল?
ভোট দিতে এসেও তা না দিয়ে ফিরে যেতে হল চিরঞ্জিতকে? কী এমন ঘটল?

আরও পড়ুন: নির্বাচন নিয়ে অনুরাগীদের বিশেষ বার্তা জিতের! ‘ভোট শুধু…’, যা বললেন নায়ক

ইভিএম-এ সমস্যার জন্যই ভোট দিতে পারলেন না তিনি। চারুচন্দ্র কলেজে সকাল সকাল স্ত্রীকে নিয়ে পৌঁছে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। কিন্তু দেখা যায় সেখানে ইভিএম খারাপ। ফলে আপাতত ভোট দিতে পারলেন না তিনি। তবে অভিনেতা জানান পরে এসে তিনি অবশ্যই ভোট দিয়ে যাবেন। এটা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। ফলে তা তিনি অবশ্যই পালন করবেন।

তাঁর কথায়, ‘মেশিন তো খারাপ হতেই পারে কোনও কারণে। আমি ঘুরে আসছি। আমি আবার আসবো। কারণ এটা কর্তব্য, দায়িত্ব আমার। দেশকে তো উদ্ধার করতেই হবে আমাকে।’

আরও পড়ুন: দু'বার ভেঙেছে সংসার, প্রেমিকা গৌরির সান্নিধ্যে শান্তি খুঁজে পেয়েছেন আমির! ‘এখন নিজেকে পরিপূর্ণ মনে হয়…’, বললেন নায়ক

ভোট দিতে না পেরে সমাজমাধ্যমে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘যাঁরা আজ সকালে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য একটি ছোট আপডেট। আমি ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু ১৩৫ নম্বরের ইভিএমটি কাজ করছিল না এবং সেটি এখনও ঠিক করা হয়নি। তাই আপাতত লোকজনকে অপেক্ষা করতে হচ্ছে।যদি আপনি সকালের জলখাবারের আগে ভোট দিয়ে ফিরে যাওয়ার কথা ভেবে থাকেন, তবে সময় নিয়ে প্রথমে আপনার সকালের জলখাবারটা উপভোগ করে, তারপর নিজের সুবিধামতো যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যাতে আপনি আপনার সকালটা আরও একটু ভালো ভাবে প্ল্যানমাফিক কাটাতে পারেন, তাই শেয়ার করছি।’

তবে ইতিমধ্যেই টলিপাড়ার শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, সঙ্গীত শিল্পী জোজো, অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় ভোট দিয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe