বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ইতিমধ্যেই ভোটদান পর্ব চলছে। কিন্তু তার মধ্যেই একাধিক বুথ থেকে ইভিএম মেশিনের সমস্যার চিত্র উঠে আসছে। আর যা জেরে সমস্যায় পড়তে হচ্ছে ভোটদাতাদের। এর ব্যতিক্রম নন তারকারাও। কিছুক্ষণ আগেই ভোট দিতে গিয়েও ইভিএম মেশিন খারাপ হওয়ার কারণে ফিরে যেতে হয় চিরঞ্জিত চক্রবর্তীকে। আর এবার এই একই সমস্যার সম্মুখীন হলেন রূপা গঙ্গোপাধ্যায়। যদিও ভোট না দিয়ে ফিরতে হয়নি অভিনেত্রী তথা বিজেপী নেত্রীকে। এই সমস্যার নিষ্পত্তি করে, ভোট দেন রূপা। তবে ঘটনায় তিনি বেশ বিব্রত।

আরও পড়ুন: ভোট দিতে এসেও তা না দিয়ে ফিরে যেতে হল চিরঞ্জিতকে? কী এমন ঘটল?
সোনারপুর দক্ষিণে ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনজনিত সমস্যার সম্মুখীন হন রূপা। তবে তিনি শেষ পর্যন্ত ভোট দেন। কিন্তু তার আগে ইভিএম-এ সমস্যা থাকার জন্য তিনি যথেষ্ঠ বিব্রত হন। সেই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যাটারি আর মেশিনের কিছু সমস্যা দেখা দিয়েছিল। তারপর এক প্রকার চিৎকার করে করেই সেটা ঠিক করাই।’
প্রসঙ্গত, চিরঞ্জিতও চারুচন্দ্র কলেজে সকাল সকাল স্ত্রীকে নিয়ে পৌঁছে ছিলেন ভোট দিতে। কিন্তু সেখানে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় তিনি ভোট না দিয়েই ফিরে যান। যদিও জানান তিনি পরে এসে ভোট দিয়ে যাবেন।
তাঁর কথায়, ‘মেশিন তো খারাপ হতেই পারে কোনও কারণে। আমি ঘুরে আসছি। আমি আবার আসবো। কারণ এটা কর্তব্য, দায়িত্ব আমার। দেশকে তো উদ্ধার করতেই হবে আমাকে।’
{{/usCountry}}তাঁর কথায়, ‘মেশিন তো খারাপ হতেই পারে কোনও কারণে। আমি ঘুরে আসছি। আমি আবার আসবো। কারণ এটা কর্তব্য, দায়িত্ব আমার। দেশকে তো উদ্ধার করতেই হবে আমাকে।’
{{/usCountry}}এছাড়াও এই একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন একাবলী খান্না। তিনি কলকাতার রাসবিহারী কেন্দ্রের ১৬০ নম্বর বুথে (লেক গার্লস স্কুল) ভোট দিতে গিয়ে দেখেন ১৩৫ নম্বর পার্টের ইভিএম মেশিনটি বিকল।
তা দেখে তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, 'যাঁরা আজ সকালে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য একটি ছোট আপডেট। আমি ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু ১৩৫ নম্বরের ইভিএমটি কাজ করছিল না এবং সেটি এখনও ঠিক করা হয়নি। তাই আপাতত লোকজনকে অপেক্ষা করতে হচ্ছে।যদি আপনি সকালের জলখাবারের আগে ভোট দিয়ে ফিরে যাওয়ার কথা ভেবে থাকেন, তবে সময় নিয়ে প্রথমে আপনার সকালের জলখাবারটা উপভোগ করে, তারপর নিজের সুবিধামতো যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যাতে আপনি আপনার সকালটা আরও একটু ভালো ভাবে প্ল্যানমাফিক কাটাতে পারেন, তাই শেয়ার করছি।’