...
...
Next Story

বিয়ের পর প্রথম প্রেম দিবস, মধুমিতাকে কী কী উপহার দিয়েছিলেন দেবমাল্য?

গত মাসেই বিয়ের সেরেছেন মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চলতি বছরের ২৩ জানুয়ারি সাত পাকে ঘুরেছেন তিনি। বিয়ের পর এটাই ছিল তাঁদের প্রেম দিবস। প্রেম দিবসে অভিনেত্রী স্ত্রীকে একগুচ্ছ উপহারে ভরিয়ে দিয়েছিলেন দেবমাল্য। মধুমিতাকে কী কী উপহার দিয়েছিলেন দেবমাল্য?

Updated on: Feb 16, 2026, 17:52:35 IST
Advertisement

গত মাসেই বিয়ের সেরেছেন মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চলতি বছরের ২৩ জানুয়ারি সাত পাকে ঘুরেছেন তিনি। বিয়ের পর এটাই ছিল তাঁদের প্রেম দিবস। প্রেম দিবসে অভিনেত্রী স্ত্রীকে একগুচ্ছ উপহারে ভরিয়ে দিয়েছিলেন দেবমাল্য। মধুমিতাকে কী কী উপহার দিয়েছিলেন দেবমাল্য?

বিয়ের পর প্রথম প্রেম দিবস, মধুমিতাকে কী কী উপহার দিয়েছিলেন দেবমাল্য?
বিয়ের পর প্রথম প্রেম দিবস, মধুমিতাকে কী কী উপহার দিয়েছিলেন দেবমাল্য?

আরও পড়ুন: জয়ার পর এবার স্বস্তিকা, 'পাপারাজ্জি কালচার একেবারেই পছন্দ করি না...', বিমানবন্দরে থেকে হঠাৎ কেন এমন লিখলেন নায়িকা?

মধুমিতা একটি ভিডিয়ো করে তা পোস্ট করেন। ভিডিয়োয় কালো রঙের টি -শার্ট, অ্যানিম্যাল প্রিণ্টে টাউজারে দেখা যায়। মুখে মেকআপের লেশমাত্র ছিল না। কপালে সিঁদুর ছিল। মুখে লেগেছিল মিষ্টি হাসি। তিনি স্বামীর দেওয়া সব উপহারের সঙ্গে ছবি তোলেন।

আরও পড়ুন: রণবীর সরে আসার পর শাহরুখ বা হৃত্বিক নন এই অভিনেতাই 'ডন' হবেন 'ডন ৩'-তে?

দেখা যায় দেবমাল্য স্ত্রীকে 'মাই লাভ' লেখা পিঙ্ক রঙের একটি ছোট্ট টেডি, একটি গাছ, একটি চকোলেটের প্যাকেট, একটি গয়না ও গোলাপ উপহার দিয়েছেন। নায়িকা এই সব উপহার নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন। সেটার সঙ্গে একটি মজার মিউজিকও দেন। ভিডিয়োটি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘আমার মনে এমন শব্দ হয় যখন আমার মহাদেব অর্থাৎ আমার ভ্যালেন্টাইন আমার জন্য ফুল আনে।’ নায়িকার এই ভিডিয়োটি সকলে ভালোবাসায় ভরে দিয়েছেন।

কাজের সূত্রে, মধুমিতাকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় মেগা 'ভোলে বাবা পার করেগা'তে দেখা যাচ্ছে। এই মেগায় তাঁর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন নীল ভট্টাচার্য। তবে এবার এই ধারাবাহিকে মুখ বদল হচ্ছে।

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে বিয়ে সারেন তাঁরা। তারপর ২৫ জানুয়ারি হয় রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে বসে প্রীতিভোজের আসর। তবে এর আগেও ঘর বেঁধেছিলেন মধুমিতা। তখন তাঁর অনেকটাই অল্প বয়স ছিল। প্রথম মেগা 'সবিনয় নিবেদন' চলাকালীনই সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেটেই হয়েছিল আলাপ। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করে ফেলেন মধুমিতা। তারপর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করতেন টলি নায়িকা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe