...
...
Next Story

ব্রহ্মমুহূর্তে মুক্তি ‘রামায়ণ’-এর ট্রেলার, রাম- রাবণের যুদ্ধে সাদা হাতিটি আসলে কে?

অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ জুলাই ভোর ৪:১৫ নাগাদ মুক্তি পেয়েছে নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির অফিশিয়াল ট্রেলার। ট্রেলারে রণবীর, সাই পল্লবীকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

Published on: Jul 30, 2026, 14:16:22 IST
Advertisement

অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ জুলাই ভোর ৪:১৫ নাগাদ মুক্তি পেয়েছে নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির অফিশিয়াল ট্রেলার। ট্রেলারে রণবীর, সাই পল্লবীকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তবে সব থেকে বেশি মুগ্ধ হয়েছেন রাবণের চরিত্রে যশকে দেখে। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, রণবীর কাপুরকে গুনে গুনে দশ বল দিয়েছেন যশ।

রাম- রাবণের যুদ্ধে সাদা হাতিটি আসলে কে?
রাম- রাবণের যুদ্ধে সাদা হাতিটি আসলে কে?

তবে রাম-রাবণের যুদ্ধে পৌরাণিক বিবরণও ভীষণ সুন্দর ভাবে তুলে ধরেছেন পরিচালক। ট্রেলারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দেখতে পাওয়া গিয়েছে, একটি বিশাল সাদা হাতি আকাশে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতেই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে সে। কিন্তু এই সাদা হাতির পরিচয় অনেকেই জানেন না।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজের পর্দায় জীতু কমল, বিপরীতে থাকবেন কে?

এই সাদা হাতিটি আর কেউ নয়, স্বয়ং ভগবান ইন্দ্রের স্বর্গীয় বহন ঐরাবত। হিন্দু পুরাণ অনুযায়ী, ঐরাবত হল সেই হাতি যে সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিল। দেবতাদের রাজা ভগবান ইন্দ্র এই হাতিকে স্বর্গীয় হাতির স্থান দেন। এই হাতি কোনও সামান্য হাতি নয়, অসীম স্বর্গীয় ক্ষমতা রয়েছে এই হাতির মধ্যে।

ট্রেলারে দেখানো হয়েছে মারিচকেও, যার জন্যই রচিত হয়েছিল গোটা রামায়ণ। পাল্টে গিয়েছিল সমস্ত পরিস্থিতি। সোনালী হরিণের বেশে সে এসেছিল সীতার কাছে, যাকে ধরতেই রাম চলে যান গভীর অরণ্যে। এছাড়াও ট্রেলারে কয়েক সেকেন্ডের জন্য দেখানো হয়েছে জটায়ুকে, যার ভূমিকা রামায়ণের অপরিহার্য। জটায়ু ছিল বলেই শ্রীরাম জানতে পেরেছিলেন রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: এ যেন বাংলার ‘গাঙ্গুবাই’, সাদা শাড়ি, চোখে কাজল, শ্রুতির নতুন লুক দেখে মুগ্ধ সকলে

রামায়ণ ছবির ট্রেলারে অরুণ গোভিল থেকে শুরু করে লারা দত্ত সকলকেই দেখানো হয়েছে কিন্তু গোটা ট্রেলারের একবারের জন্যও দেখানো হয়নি সানি দেওলকে। এই ট্রেলার দেখে যেমন বহু মানুষ ভীষণ খুশি তেমন কিছু মানুষ মনে করেছেন, বাজেট অনুযায়ী ট্রেলার সেই মাত্রায় পৌঁছাতে পারেনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks