Zareen Khan: নেহা-সোনাক্ষীর পর পাপারাজ্জিদের ওপর চটলেন জারিন, কী ঘটেছে?

Zareen Khan: কিছুদিন আগেই পিছন থেকে ছবি তোলার জন্য পাপ্পারাজিদের ওপর রেগে গিয়েছিলেন নেহা ধুপিয়া। তারপরেই গতকাল গাড়িতে উঠতে গিয়ে ছবি শিকারীদের ওপর অসন্তোষ প্রকাশ করেন সোনাক্ষী সিনহা। এবার ফটোগ্রাফারদের অশোভন মন্তব্যে নিয়ে যা জানালেন জারিন খান।

Published on: Jul 14, 2026, 14:02:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Zareen Khan: কিছুদিন আগেই পিছন থেকে ছবি তোলার জন্য পাপ্পারাজিদের ওপর রেগে গিয়েছিলেন নেহা ধুপিয়া। তারপরেই গতকাল গাড়িতে উঠতে গিয়ে ছবি শিকারীদের ওপর অসন্তোষ প্রকাশ করেন সোনাক্ষী সিনহা। এবার ফটোগ্রাফারদের অশোভন মন্তব্যে নিয়ে যা জানালেন জারিন খান।

নেহা-সোনাক্ষীর পর পাপারাজ্জিদের ওপর চটলেন জারিন
নেহা-সোনাক্ষীর পর পাপারাজ্জিদের ওপর চটলেন জারিন

কী ঘটেছে?

সোমবার মুম্বইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জারিন খান। এবং এটি ড্রেস পরেছিলেন। ব্র্যান্ডের কালেকশন প্রদর্শন করার পাশাপাশি তিনি ছবি শিকারীদের সামনে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে যখন ছবি শিকারীদের মধ্যে একজন ঠাট্টা করে বলেন, পোশাকটি পরে দেখাতে হবে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর ম্যানেজারের ১৪ দিনের জেল হেফাজত, গেল চাকরিও!

ছবি শিকারীদের মন্তব্য শুনে অসন্তোষ প্রকাশ করে জারিন বলেন, ‘তোমাদের সামনে? আমার সঙ্গে ফালতু কথা বলতে এসো না। আমি এই সমস্ত বাজে কথা সহ্য করব না। নিজেদের সীমার মধ্যে থাকো সবাই। ঠিক আছে?’

জারিনের এই মন্তব্যে সমর্থন প্রকাশ করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। একজন লেখেন, ঠিকই বলেছেন। অন্য একজন লেখেন, কিভাবে ফটোগ্রাফাররা এমন কথা বলতে পারেন? তৃতীয় একজন লিখেছেন, ওরা কি আশা করছিল যে আপনি ওখানেই পোশাক বদল করবেন? অনেকে আবার ওই ফটোগ্রাফারের গ্রেফতারের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: ‘আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে…’, স্বামীকে নিয়ে যা বললেন রূপসা

জারিন খান সম্পর্কে

জারিন ২০১০ সালে সলমন খানের বিপরীতে 'বীর' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন । ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি এবং জারিনকে প্রায়শই ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করা হতো । ২০১১ সালে তিনি 'রেডি' ছবিতে সালমানের সঙ্গে 'ক্যারেক্টার ঢিলা' গানেও অভিনয় করেন।

এরপর তিনি 'হাউসফুল ২', পাঞ্জাবি ছবি 'জাট জেমস বন্ড', 'হেট স্টোরি ৩', '১৯২১' এবং 'আকসার ২'-এর মতো আরও অনেক ছবিতে অভিনয় করেন। তিনি বেশ কিছুদিন ধরে বড় পর্দা থেকে দূরে আছেন। অভিনেত্রী সর্বশেষ 'হাম ভি আকেলে তুম ভি আকেলে' ছবিতে দেখা গিয়েছিল। ২০২১ সালে জিওহটস্টারে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন অংশুমান ঝা এবং পার্শ্ব চরিত্রে ছিলেন রবি খানভিলকর, গুরফতেহ পীরজাদা ও নিতিন শর্মা।