...
...
Next Story

শিক্ষামন্ত্রীকে বাঁচাতে এক হবে তিন নারী, স্বাধীনতা দিবসে বড় ধামাকা জি বাংলায়

শিক্ষামন্ত্রী প্রাণ সংকটে, প্রমিতা দেবী কলেজে বড়সড় ষড়যন্ত্রের সব কষা হয়েছে। তাই এবার শিক্ষামন্ত্রীকে বাঁচাতে শুধু শাওন একা নয়, সঙ্গী হবে দুলারি ও উজি। জি বাংলার ধামাকাধার এই স্পেশাল এপিসোড সম্প্রচারিত হবে আগামী ১৫ আগস্ট বিকেল ৪:৩০মিনিট থেকে।

Published on: Aug 12, 2026, 15:10:08 IST
Advertisement

শিক্ষামন্ত্রীর প্রাণ সংকটে, প্রমিতা দেবী কলেজে বড়সড় ষড়যন্ত্রের সব কষা হয়েছে। তাই এবার শিক্ষামন্ত্রীকে বাঁচাতে শুধু শাওন একা নয়, সঙ্গী হবে দুলারি ও উজি। জি বাংলার ধামাকাধার এই স্পেশাল এপিসোড সম্প্রচারিত হবে আগামী ১৫ অগস্ট বিকেল ৪:৩০মিনিট থেকে।

স্বাধীনতা দিবসে বড় ধামাকা জি বাংলায়
স্বাধীনতা দিবসে বড় ধামাকা জি বাংলায়

শিক্ষামন্ত্রী অর্থাৎ শাওনের বাবার প্রাণ সংকটে রয়েছে তাই বাবাকে বাঁচাতে প্রাণ দিতেও রাজি শাওন। কিন্তু এই লড়াই তার একার নয়। এই লড়াই সে একা জিততেও পারবে না। এই লড়াইয়ে এগিয়ে আসে দুলারি কারণ দুলারি সেই কলেজেই পড়ে। শুধু তাই নয় দুলারি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ভালোবাসে। তাই শিক্ষামন্ত্রীর প্রাণ সংশয়ের কথা শুনে সে কিছুতেই পিছিয়ে থাকতে পারে না।

আরও পড়ুন: প্রথম ছবিতেই রিজেক্ট, অফার যায় কোয়েলের কাছে,কোন ছবি থেকে বাদ পড়েছিলেন নবমিতা?

কিন্তু পুলিশের সাহায্য ছাড়া শিক্ষা মন্ত্রীকে রক্ষা করা অসম্ভব তাই এগিয়ে আসে উজি। গোটা পুলিশ ফোর্স নিয়ে উজি আসে শিক্ষা মন্ত্রীকে বাঁচাতে। তাই এই বছর স্বাধীনতা দিবস উপলক্ষে একসঙ্গে মিলিতভাবে তিন নারী শক্তি। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আনবে শিক্ষা মন্ত্রীকে।

আরও পড়ুন: ছেলে কথা শুনছে না, রাজি করাতে পারলেই নগদ অর্থ পুরস্কার, মজার পোস্ট জয়জিতের

ইতিমধ্যেই এই ধামাকাদার প্রমো মুক্তি পেয়েছে জি বাংলার পর্দায়। স্পেশাল দেড় ঘন্টা জি বাংলায় ঘটতে চলেছে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে, স্বাধীনতা দিবসের জন্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks