...
...
Next Story

2026 happy new year wishes: ২০২৬কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তায় প্রিয়জনকে কী লিখবেন ভাবছেন? রইল ১৫ মেসেজ

২০২৬কে স্বাগত জানিয়ে প্রিয়জনকে কী শুভেচ্ছাবার্তা পাঠাবেন ভাবছেন? রইল লিস্ট।

Published on: Dec 31, 2025 04:20 PM IST
By
Prefer HTon Google
Advertisement

২০২৬ সাল ঘিরে সকলেরই আশা, আকাঙ্খা রয়েছে। নতুন বছরকে বরণ করে শুভ কিছুর কামনায় রয়েছেন সকলেই। শুধু নিজের জন্যই নয়, আশপাশে সকলের জন্যই যেন ২০২৬ সাল খুবই শুভ হয়, তার প্রত্যাশা সকলেরই। 'ভালো' কিছুর আশাকে সঙ্গে নিয়ে নতুন বছরে সকলেই প্রিয়জনেদের শুভেচ্ছা পাঠাতে ব্যস্ত থাকবেন। একনজরে দেখে নেওয়া যাক, নতুন বছর ২০২৬ সালের জন্য রইল ১৫ টি শুভেচ্ছা বার্তা।

বন্ধুবান্ধব ও পরিবারের জন্য:-

২০২৬ সালের নতুন বছরের শুভেচ্ছাবার্তা দেখে নিন।
২০২৬ সালের নতুন বছরের শুভেচ্ছাবার্তা দেখে নিন।

১)পুরানো বছরের সব দুঃখ-গ্লানি মুছে যাক, ২০২৬-এর প্রতিটি দিন তোমার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ ২০২৬!

২)নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন। তোমার ২০২৬ কাটুক দারুণভাবে। শুভ নববর্ষ!

৩) ২০২৬ সাল তোমার এবং তোমার পরিবারের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা!

৪)নতুন বছরের আগমনে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। ২০২৬ সাল আপনার জীবনে বয়ে আনুক সাফল্য ও সমৃদ্ধি। শুভ নববর্ষ!

৫) অতীতের অভিজ্ঞতাকে পাথেয় করে নতুন বছরকে বরণ করে নিন। ২০২৬ সাল আপনার কর্মময় জীবনে নতুন দিগন্তের উন্মোচন করুক। শুভ নববর্ষ!

( Taiwan China Conflict :তাইপেইকে USর অস্ত্র দেওয়ার পাল্টা? তাইওয়ানকে ঘিরে ফেলে সেনা মহড়া শুরু চিনের, কী ঘটছে?)

(India Hits Back Pakistan: সংখ্যালঘু ইস্যুতে ভারতকে নিশানা করতেই পাকিস্তানকে মোক্ষম জবাব দিল্লির! বিদেশমন্ত্রক বলল.. )

প্রিয়জনের জন্য ছোট ও মিষ্টি মেসেজ:-

১)শুভ নববর্ষ ২০২৬! নতুন বছরে তোমার সব ইচ্ছে পূরণ হোক।

২)নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। ২০২৬ কাটুক তোমার স্বপ্নের মতো।"

৩)২০২৬-এর ভোরে জাগুক নতুন প্রাণের স্পন্দন। শুভ নববর্ষ!

৪) নতুন বছর, নতুন পথ চলা। শুভ নববর্ষ ২০২৬!

৫)২০২৬ সাল হোক তোমার জীবনের শ্রেষ্ঠ বছর। শুভ নববর্ষ!"

৬). "হাসি, আনন্দ আর গানে ভরে উঠুক তোমার ২০২৬। অনেক শুভেচ্ছা!"

৭). "সাফল্যের নতুন শিখরে পৌঁছাও এই ২০২৬ সালে। শুভ নববর্ষ!"

৮) নতুন বছরের ভোরে জাগুক নতুন আশা। শুভ নববর্ষ ২০২৬!

৯) অতীতের সব ব্যর্থতা ভুলে নতুন বছরকে বরণ করে নাও। ২০২৬ তোমার জীবনে সমৃদ্ধি আনুক।

১০) নতুন সূর্য, নতুন আলো, ২০২৬ কাটুক তোমার অনেক ভালো। শুভ নববর্ষ!

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON